নজরবন্দি ব্যুরোঃ হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে সরব হচ্ছেন বিরোধী দলের সমস্ত পক্ষই। মঙ্গলবার হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি বলেন, যারা ধর্ষণ করে, যারা খুন করে, তিনি তাদের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ নাইটদের হারের পর কি বললেন মালিক শাহরুখ?


কেন এই কথা বললেন সৃজন? সম্প্রতি মুখ্যমন্ত্রী এক অনুষ্ঠানে হাঁসখালির ঘটনার কথা উল্লেখ্য করে বলেন, আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লভ অ্যাফেয়ার বলবেন… না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে… আমি পুলিশকে বলেছি, ঘটনাটা কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লভ অ্যাফেয়ার ছিল শুনেছি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন সৃজন বলেন, যারা দুর্নীতি করে, যারা ধর্ষণ করে, যারা মানুষ খুন করে তিনি শুধু তাদের মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সঙ্গে নিয়ে রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে রাস্তায় নেমে প্রতিবাদ করব।


যারা ধর্ষণ করে, তিনি তাদের মুখ্যমন্ত্রী, হাঁসখালির পরিবারের সঙ্গে সাক্ষাতে সৃজন

তাঁর কথায়, কলকাতা থেকে উনি বলে দিচ্ছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল না লাভ আফেয়ার ছিল? তাড়া খাওয়ার ভয়ে উনি হাঁসখালিতে আসছেন না। অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতার পরিবার। অবিলম্বে পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, গোটা রাজ্যটা জতুগৃহে পরিণত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।







