নাইটদের হারের পর কি বললেন মালিক শাহরুখ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল আইপিএল এ হাড্ডাহাড্ডি লড়াই করে রাজস্থান রয়্যালসের গাছের ৭ রানে হেরে গিয়েছে নাইট রাইডার্স। কালকের ম্যাচে হারের পরে নাইট সংসারে মনোমালিন্যের ছবি বেরিয়ে এসেছে প্রকাশ্যে। ভাইরাল হয়েছে ভিডিও।

আরও পড়ুনঃ বিপাকে দিল্লি ক্যাপিটালস, মিচেল মার্শ-সহ চার জন করোনা আক্রান্ত।

তবু এসবের মধ্যে দলের খেলোয়াড়দের প্রশংসা করলেন মালিক বলিউড বাদশা শাহরুখ খান । নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন যদি হারতে হয় তবে এইভাবে লড়াই করেই হারবো। টুইট করে দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন শাহরুখ।

নাইটদের হারের পর কি বললেন মালিক শাহরুখ?
নাইটদের হারের পর কি বললেন মালিক শাহরুখ?

সেখানে তিনি লেখেন, ‘খুব ভাল খেলেছ। শ্রেয়স আয়ার, অ্যারন ফিঞ্চ ও উমেশ যাদব দারুণ চেষ্টা করেছে। সুনীল নারাইনকে ১৫০তম ম্যাচের জন্য ও ব্রেন্ডন ম্যাকালামকে ১৫ বছর আগের ওই ইনিংসের জন্য শুভেচ্ছা। জানি আমরা হেরেছি। কিন্তু যদি হারতেই হয় তবে এ ভাবে হারা উচিত। নিজেদের মাথা উঁচু রাখ।’

নাইটদের হারের পর কি বললেন মালিক শাহরুখ?

উল্লেখ্য, সোমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ২১৭ রান তোলে রাজস্থান। এ বারের আইপিএলের দ্বিতীয় শতরান করেন জস বাটলার। ভাল খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও শিমরন হেটমেয়ার।

নাইটদের হারের পর কি বললেন মালিক শাহরুখ?

নাইটদের হারের পর কি বললেন মালিক শাহরুখ?

নারাইন ছাড়া কলকাতার কোনও বোলার ছন্দে ছিলেন না। তবুও এই বিশাল রান তারা করতে গিয়ে দুর্দান্ত খেলেছে বাদশার দল এবং শেষ পর্যন্ত মাত্র ৭ রানে পরাজয় স্বীকার করেছে কেকেআর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত