রাজ্যে বয়ে চলেছে তাপপ্রবাহ। প্রখর তাপপ্রবাহের জেরে নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। আজ কলকাতার তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও বেশ কিছুদিন থাকবে এই প্রখর তাপপ্রবাহ। তবে বৃষ্টি কবে হবে সেই নিয়ে কোন পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
বইমেলায় মুখ্যমন্ত্রীর প্রকাশিত বই নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলির জন্য একটি আলাদা স্টল করা হয়। মুখ্যমন্ত্রী নিজে বইমেলায় উদ্বোধন করতে যান।
করোনার পরবর্তীকালে বেড়েছে স্কুল টেস্টে গরহাজিরের সংখ্যা। এরই মধ্যে টেস্টের উত্তরপত্র দেখে আরও জটিলতা বেড়েছে। পড়ুয়াদের টেস্টের ফলাফল দেখে দুশ্চিন্তায় পড়ে গেছেন শিক্ষক-শিক্ষিকারাই। অন্যদিকে, নম্বর বাড়ানোর জন্য স্কুল কর্তৃপক্ষদের কাছে বারবার অনুরোধ জানাচ্ছেন অভিভাবকরা ৷
চলছিল ক্লাস। হঠাৎ বিস্ফোরণের শব্দ। ছাদের ওপর থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া। টিটাগড়ের ফ্রি ইন্ডয়া হাইস্কুলের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। স্কুল চলাকালীন ছাদে বোমা বিস্ফোরণ, আতঙ্ক বেড়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পিংলার স্কুল নজরে আসে বিরোধীদের। সূত্রের খবর, গত বছর এপ্রিলে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলী চট্টোপাধ্যায়ের নামে এই স্কুলটি চালু হয়েছিল। পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে।
স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্তে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করেছিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সেই মামলায় স্কুল ছুটি নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।