নজরবন্দি ব্যুরোঃ চলছিল ক্লাস। হঠাৎ বিস্ফোরণের শব্দ। ছাদের ওপর থেকে গলগল করে বের হচ্ছে ধোঁয়া। টিটাগড়ের ফ্রি ইন্ডয়া হাইস্কুলের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। স্কুল চলাকালীন ছাদে বোমা বিস্ফোরণ, আতঙ্ক বেড়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ Impact Player: ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম, এবার খেলার মাঝেই পরিবর্তন করা যাবে খেলোয়াড়
স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়েছে, সিঁড়ির ঘর লাগোয়া একটি ঘরেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। বোমা এখানে মজুত ছিল? নাকি বাইরে থেকে ছোঁড়া হয়েছে কী না খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

স্কুল শিক্ষকদের তরফে জানানো হয়েছে, এদিন ১১ টা ৪৫ নাগাদ দ্বিতীয় পিরিয়ড চলছিল। হঠাৎ জোরালো শব্দ পাওয়া যায়। অনেকেই ভেবেছিলেন বাইরে হয়েছে। বাইরে বের হতেই দেখা যায় ওপর থেকে ভালো ধোঁয়া বের হচ্ছে। সকলে ওপরের দিকে ছুটতে থাকে। দেখা যায় সিঁড়ি ঘর লাগোয়া একটি বোমা পড়েছে।স্প্লিন্টয়ার উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।
স্কুল চলাকালীন ছাদে বোমা বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ

এর আগে উত্তর ২৪ পরগণার একাধিক জায়গায় বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। এরই মধ্যে স্কুল চালাকালীন বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। স্টেশনরোড লাগোয়া এলাকায় বোমাবাঝির কারণ কী? খুঁজে বেড়াচ্ছে পুলিশ।



