Impact Player: ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম, এবার খেলার মাঝেই পরিবর্তন করা যাবে খেলোয়াড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে থাকছে ইমপ্যাক্ট প্লেয়ার। বিষয়টি ঠিকঠাক কাজ করলে তা আগামী আইপিএলেও থাকবে বলে বোর্ডসূত্রে খবর। ফুটবল, রাগবি, বাস্কেটবল ও বেসবলে এই পদ্ধতি রয়েছে। সুপার সাব রাখার ট্যাকটিক্যাল এই পরিবর্তনকে টি ২০ ক্রিকেটে বলা হচ্ছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’।

আরও পড়ুনঃ বাংলায় জঙ্গলের রাজ চলছে, বক্তব্য বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির

অর্থাৎ সাদা বাংলায় হল খেলার মাঝে ক্রিকেটার বদল করা যাবে। বিসিসিআই জানিয়েছে, খেলা চলাকালীন প্রতিটি দল নিজেদের প্রথম একাদশ থেকে এক জন ক্রিকেটার বদল করতে পারবে। অর্থাৎ, দলের আরও এক জন ক্রিকেটার প্রথম একাদশে খেলতে পারবেন।

6 23

এর ফলে দলগুলি নিজেদের পরিকল্পনাতেও কিছু বদল করতে পারবে। এই নিয়মে টসের সময় প্রথম একাদশের পাশাপাশি চূড়ান্ত করতে হবে চারজন পরিবর্ত ক্রিকেটারকেও। এই চারজনের মধ্যে একজনকেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলায় নামানো যাবে।

4 28

ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম, এবার খেলার মাঝেই পরিবর্তন করা যাবে খেলোয়াড়

ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম, এবার খেলার মাঝেই পরিবর্তন করা যাবে খেলোয়াড়

কোনও ইনিংসে ১৪ ওভার খেলা হওয়ার আগে যে কোনও সময় মাঠে নামানো যাবে ইমপ্যাক্ট প্লেয়ারকে। বিসিসিআই জানিয়েছে, প্রতিটি রাজ্য ক্রিকেট সংস্থাকে নতুন নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এ বার সংশ্লিষ্ট রাজ্য সংস্থা সিদ্ধান্ত নেবে যে তারা পরিবর্ত ক্রিকেটার খেলাবে কি না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন