নজরবন্দি ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী হওয়ায় গুরুদায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। প্রায় সারাদিনই তাঁর কাটে ব্যস্ততায়। এর মাঝেই একটু ফাঁকা সময় পেলে তিনি যে কবিতা লিখতে, ছবি আঁকতে ভালোবাসেন একথা কারও অজানা নয়। তাঁর লেখা একাধিক বই প্রতিবছর বইমেলায় প্রকাশিত হয়। এবার স্কুলগুলিতেও জায়গা পাবে মুখ্যমন্ত্রীর লেখা বই। এমনই সিদ্ধান্ত নিল পুরনিগম।
আরও পড়ুন: Mithun Chakraborty: বলিউডকে বাঁচাতে ভরসা মিঠুন, চার দশক পর আসছে ডিস্কো ডান্সারের সিক্যুয়েল
কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর লেখা অনেক বই আছে। সেখানে মিষ্টি মিষ্টি পদ্য রয়েছে। তিনি শিশুদের মন বুঝেই বই লেখেন। শিশুরা বইগুলি পড়ে আনন্দ পাবে।” পুরনিগমের স্কুলগুলিতে মুখ্যমন্ত্রীর বই রাখা হবে। বর্তমানে পুরনিগমের অন্তর্গত ২৪২ টি স্কুল রয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি স্কুলের লাইব্রেরীতে বই রাখা হবে। পরবর্তীকালে প্রতিটি স্কুলে বই রাখা হবে বলে জানা গিয়েছে।

এবার থেকে স্কুলে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই, নয়া উদ্যোগ পুরনিগমের

বইমেলায় মুখ্যমন্ত্রীর প্রকাশিত বই নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলির জন্য একটি আলাদা স্টল করা হয়। মুখ্যমন্ত্রী নিজে বইমেলায় উদ্বোধন করতে যান। তাঁর লেখা বইগুলি নিয়ে বিরোধীদের কটাক্ষ শোনা গিয়েছে।

অন্যদিকে, বিভিন্ন অনুষ্ঠান ও সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি কোনও বেতন নেন না। বই থেকে যে রয়্যালটি আসে তা দিয়েই তাঁর সংসার চলে যায়। এছাড়াও তাঁর কথায়, শিশুদের জন্যই বই লেখেন তিনি।



