নজরবন্দি ব্যুরো: কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মুম্বইয়ে রাজ করবেন, হয়তো কেউ ভাবতেই পারেননি। কিন্তু ‘ডিস্কো ডান্সার’ এই দুটি শব্দ স্বপ্ন সত্যি করেছিল। আশি দশকের এই ছবির মাধ্যমে বলিউড পেয়েছিল মিঠুন চক্রবর্তীকে। যখনই পুরনো দিনের ছবির গান ও নাচের প্রসঙ্গ উঠে আসে সেইসময় ”ডিস্কো ডান্সার’ এর কথা না বললেই নয়। বর্তমানে বলিউডে একের পর এক ছবি ফ্লপ, তখন ভাগ্য ফেরাতে আসছে ‘ডিস্কো ডান্সার’এর সিক্যুয়েল।
আরও পড়ুন: Calcutta High Court: যৌন নির্যাতনের জেরে অন্তঃসত্ত্বা ১২ বছরের নাবালিকা, গর্ভপাতে ‘না’ হাইকোর্টের
১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ‘ডিস্কো ডান্সার’। মূল চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালির আবেগ মিঠুন চক্রবর্তী। তরুণ এক ডান্সারের রাস্তা থেকে উঠে সফল হওয়ার গল্প বলে এই ছবি। একদিকে মিঠুন চক্রবর্তীর নাচ অন্যদিকে প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর সঙ্গীত পরিচালনা। তৎকালীন সময় আলোড়ন ফেলে দিয়েছিল।

‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’, ‘কোই ইয়াহা নাচে নাচে’, ‘জিমি জিমি আজা আজা’, ‘ইয়াদ আ রাহা হ্যায়’, ‘কৃষ্ণা ধরতি পে আজা তু’ ‘ডিস্কো কিং’ – মিঠুন চক্রবর্তী ও বাপ্পি লাহিড়ীর যুগলবন্দী দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়।

বলিউডকে বাঁচাতে ভরসা মিঠুন, ফিরছে ৪১ বছর পুরনো ছবির সিক্যুয়েল

বিগত কয়েক বছরে বিশেষত করোনা পরবর্তী সময়ে বলিউডে হিট ছবির সংখ্যা হাতে গোনা। এমন সময় ভাগ্য ফেরাতেই কি ৪১ বছর পুরনো ছবির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা? ‘ডিস্কো ডান্সার’ ছবির পরিচালক ও প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। তবে এবারে তিনি কেবল প্রযোজনার দিকটি সামলাবেন বলেই খবর। ছবির মূল চরিত্রে কে থাকবে? কানাঘুষো শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীকেই ফেরানোর ইচ্ছা নির্মাতাদের। আরও জানা গিয়েছে, প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে সিক্যুয়েলের গল্প।



