School Reopen: তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে, সোমবার থেকেই খুলছে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তাপপ্রবাহের জেরে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শনিবারই তাঁর মেয়াদ শেষ হয়েছে। এদিকে রাজ্যের তরফে নতুন করে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সেক্ষেত্রে আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই স্কুল খুলবে কি না তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে।

আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে ফের কমল সোনার দাম, জানুন কলকাতায় আজকের লেটেস্ট রেট!

20220427126L
তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে, কাল থেকেই স্কুলের পথে পড়ুয়ারা

গরম পড়তেই রাজ্যের তরফে গরমের ছুটি এগিয়ে আনার কথা জানানো হয়। আগামী ২ মে থেকে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল। পড়ুয়াদের কথা ভেবে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেন।

তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে, কাল থেকেই স্কুলের পথে পড়ুয়ারা
তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে, কাল থেকেই স্কুলের পথে পড়ুয়ারা

তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে, কাল থেকেই স্কুলের পথে পড়ুয়ারা

ছুটির মেয়াদ শেষ হতেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে কি সোমবার থেকেই স্কুল চালু হবে? অনেকেই মনে করছেন, রবিবার হয়তো বিজ্ঞপ্তি জারি হতে পারে। কিন্তু নতুন করে ছুটির মেয়াদ না বাড়লে ২৪ তারিখ থেকেই ফের শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়ে যাবে। পুরনো নির্দেশিকা মেনে ২ মে থেকে আবার গরমের ছুটি পড়বে।

Rain in Kolkata
তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে, কাল থেকেই স্কুলের পথে পড়ুয়ারা

 

এই মুহূর্তে নতুন করে তাপপ্রবাহের সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে একাধিক জেলায় ২৫ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত