Gold Price: সপ্তাহান্তে ফের কমল সোনার দাম, জানুন কলকাতায় আজকের লেটেস্ট রেট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েক দিন ধরেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বাড়ছিল সোনা-রুপোর দাম। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছিলেন বিক্রেতারাও। তবে অবশেষে স্বস্তি ফিরিয়ে ফের কমল হলুদ ধাতুর দাম। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আরও পড়ুন: Weather update: সকাল থেকে মেঘলা আকাশ, কমেছে তাপমাত্রা! আজ কলকাতা সহ একাধিক জেলায় স্বস্তির বৃষ্টি!

WhatsApp Image 2023 04 23 at 1.46.03 PM 2

প্রসঙ্গত, বাংলার নববর্ষের আগেই পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি ফিরে নিম্নমুখী ছিল হলুদ ধাতু। সোনার পাশাপাশি রুপোরও দাম নিম্নমুখী ছিল। কিন্তু তার পর থেকে ফের এক লাফে বাড়তে শুরু করে সোনার দাম। তবে রুপোর দামে সেই রকম পরিবর্তন আসেনি। মাত্র ২০ পয়সা দাম বেড়েছে রুপোর দর।

WhatsApp Image 2023 04 23 at 1.46.03 PM 1

জানা গিয়েছে, বিয়ের মরশুমের আগে ফের সপ্তাহান্তে কমল হলুদ ধাতুর দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৩০ টাকা। সোনার পাশাপাশি দাম কম রয়েছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম ৭৬ হাজার ৯০০ টাকা।

সপ্তাহান্তে ফের কমল সোনার দাম, জেনে নিন আজকের সোনা-রুপোর দাম

WhatsApp Image 2023 04 23 at 1.46.03 PM
সপ্তাহান্তে ফের কমল সোনার দাম, জেনে নিন আজকের সোনা-রুপোর দাম

জানুন বিস্তারিত…

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৭৫ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪,৬০০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫,৭৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৭,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৮২ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,৬৫৬ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬০,৮২০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৮,২০০ টাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন