নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই মেঘলা আকাশ! আগের থেকে অনেক টাই কমেছে কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা! শুধু তাই নয়, সকাল থেকে একাধিক জেলায় ঝিরি ঝিরি বৃষ্টির দেখা ও মিলেছে। যদিও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…
আরও পড়ুন: Horoscope: রবিতে এই পাঁচ রাশি জাতকের জীবনে আসবে পরিবর্তন, জানুন রাশিফল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে তাপমাত্রা কমবে, হবে বৃষ্টিও! তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। পাশাপাশি আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে। পাশাপাশি আগামী ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গ আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা।

প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই বঙ্গে তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়ে ছিল বঙ্গ বাসীর! সকাল থেকেই হু হু করে বাড়ছিল তাপমাত্রা! রোদের তাপও ছিল প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছিল। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ছিল ঊর্ধ্বমুখী। সেই সময় সকল বঙ্গবাসীর কাছে একটি মাত্র প্রশ্ন ছিল, কিন্তু স্বস্তির বৃষ্টি কবে থেকে? হবে কি আদৌ বৃষ্টি? অবশেষে অপেক্ষার অবসান হতে চলছে আজই!
সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই

আজ, রবিবার, কলকাতায় মূলত আকাশ সকাল থেকে মেঘলা। আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা একটু কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। যার পরিমাণ এবার বাড়ল। উত্তরের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।



