Partha Chaterjee: পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে, উদ্বিগ্ন অভিভাবকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর শনিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলী চট্টোপাধ্যায় নামাঙ্কিত বাবলী চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে তালা পড়ল। স্কুলের পড়ুয়াদের ভবিষ্যত কি হবে? তা নিয়ে চিন্তায় অভিভাবকরা।

আরও পড়ুনঃ Partha Chaterjee: পার্থ কী আদৌ অসুস্থ? সন্দেহ ইডির, হাই কোর্টে আবেদন

উল্লেখ্য, শুক্রবার রাজ্যের ১৪ টি জায়গায় সকাল থেকে অভিযান চালিয়েছিল ইডি। এর মধ্যে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামারবাড়ি। সেখানেও হানা দিয়েছেন ইডি-র ৫ জনের প্রতিনিধি দল। যদিও কেন ইডি ওইদিন অভিযান চালিয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি।

partha chatterjee 1 1129443 1658594486 1

 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পিংলার স্কুল নজরে আসে বিরোধীদের। সূত্রের খবর, গত বছর এপ্রিলে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলী চট্টোপাধ্যায়ের নামে এই স্কুলটি চালু হয়েছিল। এখন পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে।

বিরোধীদের বক্তব্য প্রায় ১৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ওই বাড়ি। ওই স্কুল দেখভাল করতেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টচার্যের মামা কৃষ্ণপ্রসাদ। এর আগে দুই বার ওই স্কুল পরিদর্শনে আসেন মন্ত্রী নিজে। বিরোধীদের প্রশ্ন ছিল, এত বিপুল টাকা দিয়ে প্রত্যন্ত গ্রামে স্কুল গড়ে উঠল কীভাবে?

পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে, অভিযোগের তালিকায় আর কারা? 

পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে, অভিযোগের তালিকায় আর কারা? 
পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে, অভিযোগের তালিকায় আর কারা? 

এর আগে অবশ্য শিক্ষক নিয়গ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তখন থেকেই বিরোধীদের নজরে ছিল পিংলার স্কুল বাড়ি। এবার ইডি গ্রেফতার করতেই তালা পড়ল ওই স্কুলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত