নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার থেকে চলছিল জিজ্ঞাসাবাদ পর্ব। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি।
আরও পড়ুনঃ রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের বাড়ছে পেনশন, সিদ্ধান্ত নবান্নের


পার্থকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয় হোক। রবিবারেই বিশেষ আদালত বসার জন্য অনুরোধ করল এনফোর্স ডিরেক্টরেট। পার্থ কী আদৌ অসুস্থ? এই সন্দেহ করতে শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

গতকালই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান ইডির আইনজীবী। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন মন্ত্রীর আইনজীবীরা। কিন্তু পার্থকে ২ দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। পার্থর আইনজীবীদের তরফে আদালতের কাছে জানানো হয়েছিল উনি অসুস্থ। তাই তাঁকে হাসপাতালে রাখা হোক।
পার্থ কী আদৌ অসুস্থ? হাইকোর্টে গেল ইডি

গতকালই অসুস্থ বোধ করার জন্য বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। হার্টের সমস্যা এবং তীব্র পায়ের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। গতকালই তাকিএ এসএসকেএমের আইসিসিইউতে ভর্তি করা হয়। গঠিত হয়েছে ৬ সদস্যের একটি মেডিকেল টিম। কিন্তু ইডি চায় এসএসকেএম হাসপাতাল নয়, কম্যান্ড হাসপাতালে ভর্তি করা হোক পার্থ চট্টোপাধ্যায়কে। আজই মামলার শুনানির সম্ভাবনা।









