নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এক ধাক্কায় অনেকটাই পেনশন বাড়বে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল নবান্ন।
আরও পড়ুনঃ আরও চাপে রাজ্য সরকার, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব!


২০১৬ সালের জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে বেতন হবে, তার ৫০ শতাংশ পাবেন। সবমিলিয়ে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ কর্মচারী উপকৃত হবেন।

স্কুল শিক্ষক বা পুরসভা-পঞ্চায়েতের কর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু হয়েছে।



রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের বাড়ছে পেনশন, সিদ্ধান্ত নবান্নের

নবান্নের অর্থদপ্তরের নতুন বিজ্ঞপ্তি জারির পর স্বাগত জানিয়ে সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, “যে কোনও কারণেই হোক, ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা বঞ্চিত হচ্ছিলেন। সরকার সমস্ত কিছু শুধরে নেওয়ায় আমরা খুশি।”







