সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ফিল্ম দুনিয়ায় জড়িত ছিলেন বাকিবুর। তাঁর সিনেমায় কাজ করেছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, রাখী সাওয়ান্ত সহ অনেকেই। তবে কি দুর্নীতির টাকা দিয়েই এই লেনদেন চলত?
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মন্ত্রীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের ভর্তি হওয়ার পর থেকেই হয়রানি শিকার আমজনতা। অনেকেরই অভিযোগ, রোগীর সঙ্গে দেখা করতে পারছেন না তাঁদের পরিজনেরা।
ক্রমশই তৎপরতা বাড়াচ্ছে তদন্তকারী আধিকারিকরা। মন্ত্রীর গ্রেফতারির একদিনের মাথায় তাঁর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
গতকালই তাঁকে আদালতে পেশ করা হয়, শুনানি চলাকালীন অজ্ঞান হয়ে যান মন্ত্রী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকঘণ্টা। এখন কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক।