Jyotipriya Mallick: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালতের তরফে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় ক্রমশই তৎপরতা বাড়াচ্ছে তদন্তকারী আধিকারিকরা। মন্ত্রীর গ্রেফতারির একদিনের মাথায় তাঁর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ED হেফাজতের নির্দেশের পরই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন Jyotipriya Mallick?

সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে এবং প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসকে তলব করেছে ইডি। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। প্রাক্তন খাদ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করতে পারছে না ইডি। সেই কারণেই প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়কদের জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতি নিয়ে একাধিক তথ্য জানতে চায় তদন্তকারীরা। এদিন সকালে ঘড়ির কাঁটা ১১-এর ঘর ছোঁয়ার আগেই সিজিও তে পৌঁছে যান অমিত দে। এরপর আসেন অভিজিৎ দাস।

হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির

ইডি সূত্রে খবর, এই দুজন মন্ত্রীর সঙ্গে ছায়াসঙ্গীর মত থাকতেন। তাই মন্ত্রীর সঙ্গে কারা দেখা করতে কারা আসতেন, তাঁদের সঙ্গে কী কথোপকথন হতো, কোথায় কীভাবে লেনদেন হত, এমন অনেককিছু সহ যাবতীয় গতিবিধি সম্পর্কে আন্দাজ থাকতে পারে তাঁদের। সেই কারণেই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা রয়েছে ইডির। অন্যদিকে, বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে আগেই দাবি করেছেন তিনি থাকাকালীন এই সংক্রান্ত বিষয়ে কিছুই হয়নি। তাঁর বয়ানে কতটা সত্যতা রয়েছে তাও খতিয়ে দেখা হবে।

হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির

রেশন দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার ভোরে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। একইসঙ্গে ওইদিন তাঁর বর্তমান আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও যায়। তবে সেখানে গেলে তালাবন্ধ ফ্ল্যাট দেখতে পায়। পরে জানা যায়, অমিত দে তাঁর পরিবার নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছেন। মন্ত্রীর বর্তমান আপ্ত সহায়কের ৩ টি ফ্ল্যাটে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল ইডির। তবে তালাবন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির

হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির
হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন