ED হেফাজতের নির্দেশের পরই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন Jyotipriya Mallick?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ ২১ ঘণ্টার তল্লাশির পর শুক্রবার ভোররাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গতকালই তাঁকে আদালতে পেশ করা হয়, শুনানি চলাকালীন অজ্ঞান হয়ে যান মন্ত্রী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকঘণ্টা। এখন কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন: পুজোর বাজারে আকাশছোঁয়া দাম, ধনদেবীর আরাধনার জোগানে ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে

রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রীকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশের পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। আদালত চত্বরে বমি করতে থাকেন। অজ্ঞান হয়ে পড়েন বলেও জানা যায়। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্স করে কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সোমবার অবধি সেখানেই চিকিৎসাধীন থাকবেন তিনি। এরপর জ্যোতিপ্রিয় মল্লিককে কবে ছাড়া হবে তা এখনও জানা যায়নি। সূত্রে খবর, আজ সকালে রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক দফায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাসিয়ামের মাত্রা পরীক্ষা করা হয়েছে।

ED হেফাজতের নির্দেশের পরই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন Jyotipriya Mallick?

শুক্রবার রাতেই জ্যোতিপ্রিয় মল্লিকের এমআরআই, সিটি ব্রেন স্ক্যান, বুকের এক্স-রে, রক্তপরীক্ষা, ইসিজি, ইকো, এবিজি, আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন পরীক্ষা করা হয়েছিল। শনিবার সকালে ফের ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, রক্তে শর্করার মাত্রা, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণেই রয়েছে এবং সব রিপোর্ট স্বাভাবিক রয়েছে।

ED হেফাজতের নির্দেশের পরই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন Jyotipriya Mallick?

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার ভোরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। ২১ ঘণ্টার তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছিল, ধৃত বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। গতকালই ধৃত মন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হয়। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হয় জ্যোতিপ্রিয় মল্লিকের।

ED হেফাজতের নির্দেশের পরই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন Jyotipriya Mallick?

ED হেফাজতের নির্দেশের পরই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন Jyotipriya Mallick?
ED হেফাজতের নির্দেশের পরই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন কেমন আছেন Jyotipriya Mallick?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর