Jyotipriya Mallick: রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র বিপুল সম্পত্তির হদিশ পেল ED, পাহাড়ে বেনামে জমি রয়েছে মন্ত্রীর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই ইডি তদন্ত চালিয়ে ধৃত মন্ত্রীর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে। শান্তিনিকেতনে খোঁজ মিলেছে জ্যোতিপ্রিয়র বিলাসবহুল বাড়ি ‘দোতারা’র। এবার জানা যাচ্ছে রাজ্যজুড়েই নামে-বেনামে বিপ্যল সম্পত্তি বানিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কালো টাকা সাদা করতেই কি এই পন্থা? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির

শান্তিনিকেতনে রতনপল্লীতে জলট্যাঙ্কির কাছে যোগেন চৌধুরীর বাড়ির পাশেই রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িটি, যার নাম ‘দোতারা’। বিলাসবহুল এই বাড়িতে কেবল একজন কেয়ার টেকার থাকেন। জানা গিয়েছে, দমদমের একজন বাসিন্দা শান্তিনিকেতনে চাকরি করতেন। কর্মসূত্রে সেখানে থাকায় বাড়িটি তৈরি করেছিলেন তিনি। অবসরের পর প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে বাড়িটি বিক্রি করে দেন। বাড়িটি কেনার পর জার্মানি থেকে রঙ এনে বাড়িটি রঙ করিয়েছিলেন তিনি। যার জন্য খরচ হয়েছিল ৮৫ লক্ষ টাকা।

রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র বিপুল সম্পত্তির হদিশ পেল ED, পাহাড়ে বেনামে জমি রয়েছে মন্ত্রীর?

বীরভূমে মন্ত্রীর আরও সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। ইডির দাবি, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে জ্যোতিপ্রিয়র গ্রামের বাড়ি। ওই বাড়ি লাগোয়া প্রাসাদসম একটি বাড়ি তৈরি করেছেন তিনি। কয়েক বিঘা জমির উপর মন্তেশ্বরে মল্লিকবাড়ির একটি আইটিআই কলেজও রয়েছে। গ্রামেই তাঁদের ৭০ থেকে ৮০ লক্ষ টাকা জমি রয়েছে বলে খবর। শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও বিপুল সম্পত্তি রয়েছে জ্যোতিপ্রিয়র। সূত্রে খবর, লোয়ার বাগডোগরাতেও জমি রয়েছে মল্লিক দম্পতির। সেখানে ১০ কাঠা জমি কেনা হয়েছে বেনামে।

রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র বিপুল সম্পত্তির হদিশ পেল ED, পাহাড়ে বেনামে জমি রয়েছে মন্ত্রীর?

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর শান্তিনেকতেন তাঁদের বিলাবহুল বাড়ি ‘অপা’র হদিশ পাওয়া গিয়েছিল। এদিকে গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছিলেন তিনি। আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশের পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে।

রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র বিপুল সম্পত্তির হদিশ পেল ED, পাহাড়ে বেনামে জমি রয়েছে মন্ত্রীর?

রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র বিপুল সম্পত্তির হদিশ পেল ED, পাহাড়ে বেনামে জমি রয়েছে মন্ত্রীর?
রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র বিপুল সম্পত্তির হদিশ পেল ED, পাহাড়ে বেনামে জমি রয়েছে মন্ত্রীর?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত