Jyotipriyo Mallick Arrest: প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন বন্টন মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর কোজাগরি লক্ষ্মীপুজোর দিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারিতে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আজ সকালেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মিছিল করলেন তিনি। অন্যদিকে, বিজেপি রথীনের এই কর্মসূচিকে কটাক্ষ করতে সযময় নেয়নি।

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির

পুজোর আগেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখানে টানা জিজ্ঞাসাবাদ করা হয় বর্তমান খাদ্যমন্ত্রীকে। আর পুজো কাটতে না কাটতেই রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেন কেন্দ্রীয় এজেন্সির হাতে। শনিবার জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রতিবাদে মধ্যমগ্রামে মিছিল বার করা হয় তৃণমূলের তরফে যার নেতৃত্বে ছিলেন রথীন ঘোষ। এ দিন মিছিল শেষে কি বললেন বর্তমান খাদ্যমন্ত্রী?

প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির

রথীনের সাফ কথা, “এটা বিজেপির চক্রান্ত। একশো দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছিলেন, তার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য কি এই সব গ্রেফতারি? বিজেপি সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের লোকেদের হয়রান এবং হেনস্থা করছে। এর প্রতিবাদে আমরা আন্দোলন করছি।”

প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির
প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির

প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির

পাল্টা বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, “চোরের সাক্ষী গাঁটকাটা। রথীন ঘোষ কে? জ্যোতিপ্রিয় মল্লিকের শিষ্য। একইভাবে দফতর চলছে। চুরির অধিকারের জন্য মিছিল করছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি দেখতে পারছেন না তিনি? এই সমস্তকে ঢাকার জন্য এসব করছেন? পদত্যাগ করা উচিৎ রথীন বাবুর। ওনার খাদ্যমন্ত্রী পদে থাকার কোনও যোগ্যতা নেই।” 

প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির
প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর