Jyotipriya Mallick: মন্ত্রী ভর্তি থাকায় হাসপাতালে হয়রানির শিকার আমজনতা, রোগীর সঙ্গে দেখাই করতে পারছেন না পরিজনেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় শুক্রবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই আদালত চত্বরে অজ্ঞান হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মন্ত্রীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের ভর্তি হওয়ার পর থেকেই হয়রানি শিকার আমজনতা। অনেকেরই অভিযোগ, রোগীর সঙ্গে দেখা করতে পারছেন না তাঁদের পরিজনেরা।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব ইডির

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির পর শুক্রবার বিকেলেই আদালতে পেশ করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। শুনানি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালত চত্বরে বমি করতে থাকেন। অজ্ঞান হয়ে যান। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্স করে কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সোমবার অবধি সেখানেই চিকিৎসাধীন থাকবেন তিনি। সিসিইউয়ের ১৪২ নম্বর কেবিনে রয়েছেন মন্ত্রী। হাসপাতালের অন্যান্য রোগীদের পরিবারের অভিযোগ, হাসপাতালে ঢুকতেই চরম হয়রানির শিকার তাঁরা। রোগীর সঙ্গে দেখাও করতে পারছেন না অনেকে। ক্ষোভের বশে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনেরা।

মন্ত্রী ভর্তি থাকায় হাসপাতালে হয়রানির শিকার আমজনতা, রোগীর সঙ্গে দেখাই করতে পারছেন না পরিজনেরা

মন্ত্রীর ভর্তির পর হাসপাতাল থেকে এমন নানা ঘটনা সামনে আসছে। জানা যায়, সন্তান আইসিইউ-তে ভর্তি রয়েছে অথচ ওয়েটিং রুমে দু দণ্ড বসতে পারছেন না মা। অন্যদিকে অসুস্থ বৃদ্ধা মা হাসপাতালে ভর্তি থাকলেও দেখতে পারছেন না ছেলে। অভিযোগ, মন্ত্রীর জন্যই এই অবস্থা। এমনকি অনুরোধ-উপরোধের পর কাউকে যদি ঢুকতেও দেওয়াও হয়, অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না ওয়েটিং রুমে। শনিবার সকাল থেকে রীতিমতো বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল ওই বেসরকারি হাসপাতাল চত্বরে।

মন্ত্রী ভর্তি থাকায় হাসপাতালে হয়রানির শিকার আমজনতা, রোগীর সঙ্গে দেখাই করতে পারছেন না পরিজনেরা

উল্লেখ্য, শুক্রবার রাতেই জ্যোতিপ্রিয় মল্লিকের এমআরআই, সিটি ব্রেন স্ক্যান, বুকের এক্স-রে, রক্তপরীক্ষা, ইসিজি, ইকো, এবিজি, আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন পরীক্ষা করা হয়েছিল। শনিবার সকালে ফের ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, রক্তে শর্করার মাত্রা, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণেই রয়েছে এবং সব রিপোর্ট স্বাভাবিক রয়েছে।

মন্ত্রী ভর্তি থাকায় হাসপাতালে হয়রানির শিকার আমজনতা, রোগীর সঙ্গে দেখাই করতে পারছেন না পরিজনেরা

মন্ত্রী ভর্তি থাকায় হাসপাতালে হয়রানির শিকার আমজনতা, রোগীর সঙ্গে দেখাই করতে পারছেন না পরিজনেরা
মন্ত্রী ভর্তি থাকায় হাসপাতালে হয়রানির শিকার আমজনতা, রোগীর সঙ্গে দেখাই করতে পারছেন না পরিজনেরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর