আবারও ইডির দফতরে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক, নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির অমিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিতে তোলপাড় বাংলা। দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠ। জেরায় উঠে এসেছে কোটি কোটি টাকার লেনদেন। এবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় আবারও ইডির দফতরে এলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দে।

আরও পড়ুন: Ration Scam Case: ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, কোন দিকে ঘুরবে তদন্তের মোড়?

জানা গিয়েছে, সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসেন অমিত। একটি প্যাকেট নিয়ে এদিন অমিতকে ঢুকতে দেখা যায়। এপ্রসঙ্গে অমিত জানান যে, “ইডির আধিকারিকরা আমার কাছ থেকে একটি নথি চেয়েছিল। আমি বাড়ির দলিলের একটা কাগজ দিতে এসেছি।”

আবারও ইডির দফতরে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক, সিজিও কমপ্লেক্সে হাজির অমিত
আবারও ইডির দফতরে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক, সিজিও কমপ্লেক্সে হাজির অমিত

প্রসঙ্গত, এর আগে রবিবারই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককেও তলব করেছিল ইডি। এরপরেই সোমবার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিককে তলব করে ইডি। সূত্রের খবর, সোমবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে তিনি বিভিন্ন নথি-সহ ইডি দফতরে হাজিরা দেন।

আবারও ইডির দফতরে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক, সিজিও কমপ্লেক্সে হাজির অমিত

আবারও ইডির দফতরে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক, সিজিও কমপ্লেক্সে হাজির অমিত

উল্লেখ্য, এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এরপর বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। অবশেষে রেশন দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। মোট ৯৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। অন্যদিকে, এর আগেও ইডি দফতরে গিয়েছিলেন মন্ত্রীর আপ্ত-সহায়ক। তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা

আবারও ইডির দফতরে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক, সিজিও কমপ্লেক্সে হাজির অমিত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর