Ration Scam Case: ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, কোন দিকে ঘুরবে তদন্তের মোড়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিতে তোলপাড় বাংলা। দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠ। শুধু তাই নয়, মন্ত্রী ঘনিষ্ঠকে জেরায় উঠে এসেছে কোটি কোটি টাকার লেনদেন। এহেন পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে বালুর দাদা দেবপ্রিয় মল্লিক।

আরও পড়ুন: Rohit Sharma: বোলারদের ম্যাচে সেরা রোহিত, খেলা শেষে বোলারদের নিয়ে কী বললেন অধিনায়ক?

প্রসঙ্গত, এর আগে রবিবারই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককেও তলব করেছিল ইডি। এরপরেই সোমবার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিককে তলব করে ইডি। সূত্রের খবর, সোমবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে তিনি বিভিন্ন নথি-সহ ইডি দফতরে হাজিরা দেন।

ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, সোমবার নথি-সহ ইডি দফতরে হাজির
ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, সোমবার নথি-সহ ইডি দফতরে হাজির

জানা গিয়েছে, ইতিমধ্যেই ইডি দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন বালুর দাদা দেবপ্রিয় মল্লিক। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। জানা যাচ্ছে, রেশন দুর্নীতি থেকে শুরু করে সরকারি কর্মী না হয়েও PSC-র সদস্য হওয়া- সার্বিক বিষয়গুলি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, সোমবার নথি-সহ ইডি দফতরে হাজির

ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, সোমবার নথি-সহ ইডি দফতরে হাজির

উল্লেখ্য, এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এরপর বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। অবশেষে রেশন দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। মোট ৯৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ইডির ডাকে CGO-তে হাজিরা বালুর দাদা দেবপ্রিয়, সোমবার নথি-সহ ইডি দফতরে হাজির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত