অসংসদীয় শব্দের তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। এরই মধ্যে নয়া বিজ্ঞপ্তি ঘিরে সরব হয়েছে বিরোধীরা। নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংসদ চত্বরে করা যাবে না ধর্না। অধিবেশন শুরুর আগে এই নির্দেশে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
২২ টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে বিজেপি। নতুন তালিকায় নেই কোনও মুসলিম মুখ। তাই রাজ্যসভায় শীঘ্রই রাজ্যসভায় মুসলিম হীণ বিজেপি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেইসঙ্গে সংসদেও বিজেপির মুসলিম সদস্য আর থাকছে না।
বড় ধাক্কা কংগ্রেসে৷ সমাজবাদীর রাজ্যসভার সাংসদ হচ্ছেন কপিল সিবাল। আজই সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর। এদিন লখনউয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকেই তার দলবদলের জল্পনা প্রবল হয়েছে।
১০ জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন। ৫৭ টি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট করল নির্বাচন কমিশন। ২৪ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? তাঁকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। শোনা যাচ্ছে, উপরাষ্ট্রপতি হতে চান তিনি। আবার রাজনৈতিক মহলের ধারণা, ক্ষমতায় থাকলেও বিজেপির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে তাঁর দলের।
বগটুই গ্রামের নৃশংস হত্যাকাণ্ডে সারা দেশজুড়ে তোলপড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবীতে ফের সংসদে সরব হল বিজেপি। বগটুইয়ের ঘটনা উল্লেখ করে কেঁদে ভাসালেন রূপা গঙ্গোপাধ্যায়।