Rajyasabha 2022: শীঘ্রই রাজ্যসভায় মুসলিম হীণ বিজেপি, মেয়াদ শেষ হচ্ছে তিন জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১০ জুন দেশের ২২ টি রাজ্যের ৫৭ টি আসনে রয়েছে রাজ্যসভার নির্বাচন। এর মধ্যে ২২ টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে বিজেপি। নতুন তালিকায় নেই কোনও মুসলিম মুখ। তাই রাজ্যসভায় শীঘ্রই রাজ্যসভায় মুসলিম হীণ বিজেপি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেইসঙ্গে সংসদেও বিজেপির মুসলিম সদস্য আর থাকছে না।

আরও পড়ুনঃ Sachin’s IPL XI: সচিনের IPL একাদশ, এই দল হলে সত্যিই চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা, দেখে নিন একনজরে

রাজনৈতিক মহলে ধারণা, শীঘ্রই কেন্দ্রিয় মন্ত্রী মুখতার আব্বাস নাগভি সহ সৈয়দ জাফর ইসলাম এবং এমজে আকবরের ম্যাদ শেষ হয়ে আসছে। মনে করা হয়েছিল নতুন  সদস্যদের তালিকায় এবার জুড়তে চলেছে মুখতার আব্বাস নাগভি নাম। কিন্তু তা হয়নি। এর ফলে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক হারাতে চলেছেন তিনি। সৈয়দ জাফর ইসলামের মেয়াদ শেষ হচ্ছে ৪ জুলাই। এমজে আকবরের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জুন।

Union Minister Mukhtar Abbas Naqvi​ hits out at 'Talibani mentality'  opposing women empowerment- The New Indian Express

সূত্রের খবর, রামপুরের লোকসভা উপনির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করতে পারেন তিনি। ওই কেন্দ্রে এতদিন লোকসভার সাংসদ ছিলেন সমাজবাদী পার্টির আজম খান। তিনি বিধানসভাতেই থাকার কারণে ওই আসনে পুনরায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

২০১৯ এর নির্বাচনে ৬ জন মুসলিম প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি। যদিও এরা কেউই নির্বাচনে জয়লাভ করতে পারেননি। এমনকি এনডিএ শিবিরেও মুসলিম সাংসদের সংখ্যা মাত্র একটি।

শীঘ্রই রাজ্যসভায় মুসলিম হীণ বিজেপি, সংসদেও মুসলিম শূন্য হতে পারে  

শীঘ্রই রাজ্যসভায় মুসলিম হীণ বিজেপি, সংসদেও মুসলিম শূন্য হতে পারে  
শীঘ্রই রাজ্যসভায় মুসলিম হীণ বিজেপি, সংসদেও মুসলিম শূন্য হতে পারে  

অন্যদিকে, রাজ্যসভার ২২ জন যে প্রার্থীদের নাম বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে তাতে একজনও মুসলিম সম্প্রপদায়ভুক্ত নন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মনোনিত কোনও মুসলিম সম্প্রদায়ভুক্ত জনপ্রিয় কাউকেই রাজ্যসভায় আনতে চায় বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন