Rajya Sabha Elections 2022: সমাজবাদী পার্টির সাংসদ হচ্ছেন কপিল সিব্বাল, বড় ধাক্কা কংগ্রেসে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড় ধাক্কা কংগ্রেসে৷ সমাজবাদীর রাজ্যসভার সাংসদ হচ্ছেন কপিল সিবাল। আজই সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর। এদিন লখনউয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকেই তার দলবদলের জল্পনা প্রবল হয়েছে।

আরও পড়ুনঃ SSC: অপারেশনে একবারেই সারবে না রোগ, ফের আন্দোলনে বসতে চান অনুপ

শোনা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির টিকিটে নির্বাচনে লড়বেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপিল সিবাল বলেন, আমি ১৬ তারিখেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি। তাঁর কথায়, সংসদে ব্যক্তিগত আওয়াজ তোলার প্রয়োজন রয়েছে। তাহলে কেউ মনে করবে না আমি কারোর হয়ে কথা বলছি।

Image

মূলত কংগ্রেসের জি-২৩ এর বিক্ষুব্ধ নেতাদের মধ্যে কপিল সিবাল। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন তিনি৷ এজন্য কংগ্রেসে থাকাকালীন নিজের দলের নেতারাই তাঁর বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন।

সম্প্রতি জি ২৩ এর দুই নেতা আনন্দ শর্মা এবং গুলাম নবী আজাদকে দায়িত্ব দেওয়া হলেও উপেক্ষিত থেকে যান কপিল। সেকারণেই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সমাজবাদী পার্টির সাংসদ হচ্ছেন কপিল সিব্বাল, বড় ধাক্কা কংগ্রেসে

সমাজবাদীর রাজ্যসভার সাংসদ হচ্ছেন কপিল সিবাল, বড় সিদ্ধান্ত 
সমাজবাদী পার্টির সাংসদ হচ্ছেন কপিল সিব্বাল, বড় ধাক্কা কংগ্রেসে

এর আগে সমাজবাদী পার্টির নেতা আজম খানের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন তিনি। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে ছিলেন অখিলেশ যাদব।

এবিষয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন, কপিল সিবাল সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভায় যাবেন। আরও দুই জন যাচ্ছেন। তিনি নিজের কথা সংসদে তুলে ধরবেন। একইসঙ্গে সমাজবাদী পার্টির কথা তুলে ধরবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন