Dilip Ghosh on Dona Ganguly: সত্যিই কী রাজ্যসভার সাংসদ হচ্ছেন সৌরভ পত্নী ডোনা? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার নৈশ্যভোজ সেরেছেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই সৌরভের রাজনৈতিক ডেবিউ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। সময় গড়াতে সেই জল্পনা বদলে যায়। শোনা যায় রাজ্যসভার সাংসদ হিসাবে উঠে আসছে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। সত্যিই কী রাজ্যসভার সাংসদ হচ্ছেন সৌরভ পত্নী ডোনা? সোমবার সেই জল্পনা একধাপ বাড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ গতি বাড়াল ঘূর্ণিঝড় ‘অশনি’, বৃষ্টি শুরু কলকাতায়

সোমবার সকালে মেদিনীপুরের সাংসদ বলেন, ভালো কথা। বাংলা থেকে কাউকে বেছে নেওয়া হলে ভালোই হবে! দিলীপের সেই এই কথায় যেন জল্পনা আরও একধাপ বেড়ে গেছে। সূত্রের খবর, ডোনা গঙ্গোপাধ্যায় যে রাজ্যসভার সাংসদ হচ্ছেন এই বিষয়টি একেবারে পাকা। আপাতত গোটা বিষয়টাকে গোপনে রাখার প্রয়াস চলছে।

dilip ghosh: Latest News & Videos, Photos about dilip ghosh | The Economic Times - Page 1

বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন অমিত শাহের প্রস্তাবে সাড়া দিয়ে এবার হয়তো সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন সৌরভ। কিন্তু তিনি তা করেননি। বরং রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নিজেকে। কিন্তু সুকৌশলে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই সখ্যতা বজায় রেখেছিলেন। পরে অবশ্য শারীরিক অসুস্থতার কারণে সরে যান।

বিধানসভা নির্বাচনের এক বছর পর বাংলায় দুই দিনের সফরে এলেন অমিত শাহ। নিজেই সৌরভের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলে। শুক্রবার যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তিনি উপস্থিত হন, তখন অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাংলা বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য সহ একাধিক নেতা। তখন থেকেই জল্পনা প্রবল হয়।

সত্যিই কী রাজ্যসভার সাংসদ হচ্ছেন সৌরভ পত্নী ডোনা? জল্পনা তুঙ্গে 

সত্যিই কী রাজ্যসভার সাংসদ হচ্ছেন সৌরভ পত্নী ডোনা? জল্পনা তুঙ্গে 
সত্যিই কী রাজ্যসভার সাংসদ হচ্ছেন সৌরভ পত্নী ডোনা? জল্পনা তুঙ্গে

এমনিতেই রাষ্ট্রপতি নির্বাচিত স্বপন দাশগুপ্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়দের মেয়াদ শেষের পথে। তাই সেই পদে ডোনাকে দেখা যেতে পারে। সেই অঙ্ক মেলাতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন