নজরবন্দি ব্যুরোঃ বগটুই গ্রামের নৃশংস হত্যাকাণ্ডে সারা দেশজুড়ে তোলপড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবীতে ফের সংসদে সরব হল বিজেপি। বগটুইয়ের ঘটনা উল্লেখ করে কেঁদে ভাসালেন রূপা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ Rampurhat Incident: প্রাণনাশের আশঙ্কা আগেই করেছিল ভাদু, চিঠি দিয়েছিল এসডিপিওকে


এদিন রাজ্যসভায় কাঁদতে কাঁদতে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। ঘটনার পিছনে জড়িত অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
![]()
বিজেপি সাংসদের কথায়, পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আট জন মারা গিয়েছেন। বাকিরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কারোর মৃত্যু স্বভাবিক নয়। সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবার কাছে বেআইনি অস্ত্র ছিল। ময়নাতদন্তের রিপোর্টে এসেছে নিহতদের হাত-পা ভেঙে পুড়িয়ে মারা হয়েছে। পশ্চিমবঙ্গ ভারতের অংশ কিন্তু এখানকার মানুষের বেঁচে থাকা দুর্বিসহ হয়ে উঠেছে।


BJP MP Roopa Ganguly breaks down in Rajya Sabha over Birbhum incident, said "We demand President's rule in West Bengal. Mass killings are happening there, people are fleeing the place… the state is no more liveable." pic.twitter.com/tPzp30loAi
— ANI (@ANI) March 25, 2022
উল্লেখ্য, শুক্রবারই ঘটনায় সিবিআই অদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভাদু শেখের হত্যা এবং বগটুই গ্রামে পুড়িয়ে মারায় ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৭ তারিখের মধ্যে সিবিআইকে তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবগত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
বগটুইয়ের ঘটনা উল্লেখ করে কেঁদে ভাসালেন রূপা, উত্তাল জাতীয় রাজনীতি

এর আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এবিষয়ে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার রাজ্যসভায় আরও একবার রাষ্ট্রপতি শাসনের দাবীতে সরব হলেন রূপা গঙ্গোপাধ্যায়।







