Rajyasabha: জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন, রেকর্ড গড়তে চলেছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০ জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন। ৫৭ টি রাজ্যসভা আসনে ভোটের নির্ঘন্ট করল নির্বাচন কমিশন। ২৪ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Calcutta High Court: শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি, কড়া সিদ্ধান্ত হাই কোর্টের

সূত্রের খবর, উত্তরপ্রদেশের ১১ টি আসনে হবে নির্বাচন। এছাড়াও মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে ৬ টি আসনে হবে নির্বাচন। বিহারের ৫ টি, কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের ৪ টি করে আসনে হবে নির্বাচন। মধ্যপ্রদেশ এবং ওড়িশার ৩ টি করে আসনে হবে নির্বাচন। সেইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের ২ টি করে আসনে হবে নির্বাচন। একটি মাত্র আসনে নির্বাচন হবে উত্তরাখণ্ডে।

Rajya Sabha, Lok Sabha To Resume Simultaneous Functioning From March 14

রাজ্যসভার এই নির্বাচনের বিজেপির দখলে রয়েছে ২৩ টি আসন। কংগ্রেসের দখলে থাকছে ৮ টি। তবে এবার উল্লেখযোগ্যভাবে রাজ্যসভায় আসন বাড়তে চলেছে  আপ এবং ডিএমকের। এবারেই শেষ হচ্ছে নির্মলা সীতারামন, পীযুষ গোয়েল এবং মুখতার আব্বাস নাগভির সময়সীমা। সেইসঙ্গে শেষ হচ্ছে পি চিদম্বরম, কপিল সিব্বাল, জয়রাম রমেশদেরও।

জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন, কাদের মেয়াদ শেষ হচ্ছে 

জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন, কাদের মেয়াদ শেষ হচ্ছে 
জুনেই রাজ্যসভার ৫৭ আসনে নির্বাচন, কাদের মেয়াদ শেষ হচ্ছে 

তবে ১৯৯০ সালের পর এই প্রথমবার ১০০ এর বেশী আসন দখলে নিয়েছে বিজেপি। ২৪৫ টি রাজ্যসভার আসনের মধ্যে ম্যাজিক ফিগার ১২৩। তাই রাষ্ট্রপতি নির্বাচনে খুব সহজেই বিজেপি মনোনিত প্রার্থী জয়লাভ করবে তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত