জিটিএ একটি অসাংবিধানিক বোর্ড। এর কাছে কোনও ক্ষমতা নেই । জিটিএ আইন তৈরিতে সক্ষম নয়। আগামী দিনে জিটিএ নির্বাচনের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হুঙ্কার দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।
রাজু বিস্তার কুশপুতুলে জুতোর মালা, একই দিনে দার্জিলিং-এ পুষ্প বৃষ্টি অনীতের ওপর! পাহাড়ের সমীকরণ বদলাবে নয়া তেরঙা তাতে সন্দেহ নেই কোন দলের মনে। কিন্তু সেই বদলের প্রভাব কোথায় কতখানি পড়বে শুরু হয়েছে সেই জল্পনা