রাজু বিস্তার কুশপুতুলে জুতোর মালা, একই দিনে দার্জিলিং-এ পুষ্প বৃষ্টি অনীতের ওপর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাহাড়ের সমীকরণ বদলাবে নয়া তেরঙা তাতে সন্দেহ নেই কোন দলের মনে। কিন্তু সেই বদলের প্রভাব কোথায় কতখানি পড়বে শুরু হয়েছে সেই জল্পনা। গত বৃহস্পতির বার বেলাতে জন্ম নিয়েছে অনীত থাপারের নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর তারপরেই আজ নিজের শহর কার্শিয়ংয়ে আসেন অনীত। তাঁকে বিপুল অভ্যর্থনা জানানো হয়।

আরও পড়ুনঃ কর্নার থেকে গোল দেবেন, বিপ্লব গড়ে খেলতে যাচ্ছেন বীরভূমের কেষ্ট!

তিনি সাফ জানিয়ে দেন, গোর্খাল্যাণ্ডের দাবি থাকবেই। তা আদায়ে পৃথক টিম গঠন করা হয়েছে। ওই টিমই পুরো বিষয়টি স্টাডি করবে এবং কি উপায়ে দাবি আদায় হবে তা ঠিক করবে। তবে পাহাড়বাসীকে বার্তা দিয়ে অনীত বলেন, কখনই পাহাড় জ্বালিয়ে দাবি আদায় করা হবে না। আন্দোলন হবে শান্তি পূর্ণ ভাবে।

d2

এদিকে একই দিনে সাংসদ রাজু বিস্তার কুশপুতুলে জুতোর মালা পরিয়ে পরিক্রমা করল ভারতীপন্থী অখিল ভারতীয় গোর্খা লিগ (ABGL)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠকের পর গত মাসে বিজেপি সাংসদ রাজু বিস্তা ঘোষণা করেছিলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে দিল্লিতে। কিন্তু সেই আশ্বাস আশ্বাসই থেকে গিয়েছে। কোন বৈঠক হয়নি। তারই প্রতিবাদে মিছিল হয় এদিন।

রাজু বিস্তার কুশপুতুলে জুতোর মালা

রাজু বিস্তার কুশপুতুলে জুতোর মালা, একই দিনে দার্জিলিং-এ পুষ্প বৃষ্টি অনীতের ওপর!

দার্জিলিং-এর সাংসদের কুশপুতুলে জুতোর মালা পড়িয়ে শহর পরিক্রমা করে ভারতী তামাংপন্থী এবিজিএলের (ABGL) সদস্যরা। পাশাপাশি হুশিয়ারি দিয়ে তাঁরা জানিয়েছে, আগামী রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখাবে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত