কর্নার থেকে গোল দেবেন, বিপ্লব গড়ে খেলতে যাচ্ছেন বীরভূমের কেষ্ট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এবার সার্বিক ভাবে বিজেপির আক্রমনের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আগামি ১৫ই সেপ্টেম্বর এক ঐতিহাসিক মিছিল করার কথা ঘোষণা করেছে ঘাসফুল শিবির। তারপরেই জানা গেল ত্রিপুরায় খেলতে যাচ্ছেন বীরভূমের কেষ্ট! কর্নার থেকে গোল দেবেন তিনি।

আরও পড়ুনঃ ৬ মাসের মধ্যে ৪ মুখ্যমন্ত্রী বদল, হাতের রাশ আলগা করতে চাইছেন না মোদি-অমিত?

রবিবার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, “এবার রেফারি করব না, খেলতে ভালবাসি। তাই আমি এবার ত্রিপুরায় গিয়ে খেলব।” শুধু খেলা নয় একেবারে কর্নার থেকে গোল দেবেন জানিয়ে তিনি বলেন, “আমি এবার ত্রিপুরায় গিয়ে খেলব। খেলে কর্নার থেকে গোলও দেব।”

এদিকে, ১৫ই সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরার রাজধানী আগরতলায় মিছিল অনুষ্ঠিত হবে তৃণমূলের। শোনা যাচ্ছে সেই দিন চার বিজেপি বিধায়ক নাম লেখাতে পারেন তৃণমূলে। সূত্রের খবর অভিষেকের মঞ্চে যোগ দিতে পারেন সুদীপ রায় বর্মন। নাম রয়েছে তাঁর অনুগামীসুরমার বিধায়ক আশিস দাস, বরদোয়ালির বিধায়ক আশিস সাহা, ওম্পির বিধায়র বুর্বুমোহন ত্রিপুরা ও ঊনোকোটি জেলার বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খেল এর।

কর্নার থেকে গোল দেবেন, ত্রিপুরায় খেলতে যাচ্ছেন অনুব্রত। 

কর্নার থেকে গোল দেবেন, ত্রিপুরায় খেলতে যাচ্ছেন বীরভূমের কেষ্ট!

যদিও বিজেপির পক্ষ থেকে এই সম্বভাবনার কথা একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির দাবি, এই সব হাওা গরম করা খবর। তৃণমূলের সাথে কোন মানুষ নেই ত্রিপুরায়। সুদীপ গোষ্ঠীর বিজেপি ছাড়ার খবর যে শুধু হাওয়া গরমের খবর নয় তা মানছেন ত্রিপুরার রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারন সুদীপ রায় বর্মনের কাঁধে ভর কওরে গত বিধান্সভা নির্বাচনে সাফল্য পেলেও তাঁকে তেমন ভাবে যায়গা দেওয়া হয়নি বিজেপির অন্দরে। তবে সুদীপপন্থী সুশান্ত চৌধুরী ও রামপ্রসাদ পালকে মন্ত্রী করে যে বিপ্লব দেব কিছুটা কোণঠাসা করে দিয়েছেন বিরোধী লবিকে।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত