মন্ত্রী করা হয়নি রাজু বিস্তকে, মোদিকে হুঁশিয়ারি দিলেন দার্জিলিং এর BJP বিধায়ক!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 ● LIVE
মোট আসন: 294
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/294
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/294
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রী করা হয়নি রাজু বিস্তকে, কিছুতা হুঁশিয়ারির শব্দেই মোদিকে চিঠি দিলেন দার্জিলিং এর BJP বিধায়ক নীরজ জিম্বা! শুক্রবার প্রধানমন্ত্রীর দফতরে এই চিঠিটি পাঠিয়েছেন জিম্বা। রীতিমত ক্ষোভ প্রকাশ করে চিঠিতে তিনি বলেছেন। দার্জিলিং জেলার মানুষ বিজেপিকে ভরসা করেছে। তবুও তাঁদের তেমন কোন প্রতিশ্রুতি পূরণ হয়নি। রাজু বিস্ত কে মন্ত্রী করলে তাও কিছুটা ক্ষততে প্রলেপ পড়তে পারত। কিন্তু সেটাও হলনা।

আরও পড়ুনঃ লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ, করোনায় চরম সতর্কবার্তা দিল কেন্দ্র।

বিধায়ক নীরজ জিম্বার মতে রাজ্যে বিজেপির আশাপ্রদ ফলাফল না হলেও উত্তরবঙ্গে ভাল ফল হয়েছে। যার মধ্যে দার্জিলিং জেলাতে বিজেপির সাফল্য প্রশ্নাতীত। আর সেই সাফল্যের পিছনে আছেন রাজু। দার্জিলিং এর ৫টি বিধানসভা আসনের ৫টিতেই জিতেছে বিজেপি। কিন্তু এত ভাল ফল করার পরেই জয়ের যিনি কান্ডারী তাকেই মন্ত্রীপদ দেওয়া হলনা! মন্ত্রী করা হয়নি রাজু বিস্তকে।

নীরজের দাবি, ‘দার্জিলিং-এর পাহাড়িরা, তরাই ও ডুয়ার্সের মানুষ সাংসদ রাজু বিস্তকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল।’ তবে ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাজ্য থেকে ৪ জন কে মন্ত্রী করার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছাও জানাতে ভোলেন নি। তবে প্রধানমন্ত্রী কে তিনি জানিয়ে দিয়েছেন, এই চিঠি শুধু বিধায়ক হিসেবে নয়। তিনি এই চিঠি দিয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দা এবং গোর্খাদের প্রতিনিধি হিসেবেও।

মন্ত্রী করা হয়নি রাজু বিস্তকে, মোদিকে হুঁশিয়ারি দিলেন দার্জিলিং এর BJP বিধায়ক!

চিঠিতে জিম্বা লিখেছেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বারবার আশ্বাস দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়না, তবুও পাহাড় বিজেপি কে ভরসা করে আছে। উল্লেখ্য সম্প্রসারিত মন্ত্রী সভায় রাজ্য থেকে চারজন কে স্থান দেওয়া হয়েছে। যাদের মধ্যে নেই রাজু বিস্তের নাম। মন্ত্রী হয়েছেন, জন বার্না, নিশীথ প্রামাণিক, ডাক্তার সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর। অবশ্য সকলকেই প্রতিমন্ত্রীর স্থান দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত