লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ, করোনায় চরম সতর্কবার্তা দিল কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ, চরম সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকার। সাফ জানিয়ে দেওয়া হল এখনও দ্বিতীয় ঢেউ পুরোপুরি যায়নি দেশ থেকে। যে কোন মুহুর্তে বাড়তে পারে সংক্রমণ। তাই অসতর্ক হলেই অপেক্ষা করছে চরম বিপদ। উদাহরণ টেনে কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ, ব্রিটেন এবং রাশিয়ার কথা। সে দেশ গুলিতে লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ। ভারতের অবস্থাও ক্রমশ সে দিকেই ধাবমান।

আরও পড়ুনঃ শ্বাসনালীতে নাকছাবি আটকে গেল ২৮ দিনের শিশুর, প্রাণ বাঁচাল SSKM

ভারতের একাধিক রাজ্য ইতিমধ্যেই লকডাউন শিথিল করেছে। শুরু হয়েছে গন পরিবহণ। একটু একটু করে খুলে যাচ্ছে অফিস কাছারি, দোকান বা রেস্তরা। সেই পরিস্থিতিতেই চরম অসতর্কতার ছবি ধরা পড়েছে যা ভয়াবহ। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরায় অনীহা দেখা দিয়েছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ কমতেই মানুষের উসাসিনতার ছবি স্পষ্ট।

সেই কারনেই চরম উদবিঘ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলছে, লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ! নীতি আয়োগের সদস্য ডাক্তার ভি কে পাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন এই বিষয় সামনে রেখে। তিনি বলেন,  “আমরা এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের এখনও করোনার বিরুদ্ধে উপযুক্ত আচরণ বিধি মেনে চলতে হবে।”

লকডাউন শিথিল করতেই বাড়ছে বিপদ, করোনার তৃতীয় ধাক্কাকে খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে!

এদিনে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে পর্যটনকেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ব্যাপক ভিড় এবং স্বাস্থ্য বিধি না মেনে চলার ভিডিও দেখানো হয়। তা দেখিয়ে স্বাস্থ্য কর্তা বলেন, “পর্যটনকেন্দ্রগুলিতে অনেক মানুষের জমায়েত হচ্ছে। শারীরিক দূরত্ব বিধি মানা হচ্ছে না। মাস্ক দেখা যাচ্ছে না বেশিরভাগের মুখে। এটা গভীর উদ্বেগের বিষয়। করোনার তৃতীয় ধাক্কাকে খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে এভাবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত