সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই শাসক দলের নেতাদের মুখে হুমকির সুর। এবার প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তবে সেটা বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে নয়। ডিএ আন্দোলনরত কর্মীদের উদ্দেশ্যে হুমকির সুর তৃণমূল নেতার কথাতেও। যা নিয়ে এই মুহুর্তে তোলপাড় রাজ্য রাজনীতি।
মূল্যবৃদ্ধি থেকে আদানি ইস্যু, তোলপাড় হচ্ছে সংসদ। এরই মধ্যে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির আঁচ পৌঁছাল সংসদে। সকালে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিজেপি সাংসদরা। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে সরকারের কাছে।
পুলিশ ঠিকমতো তদন্ত করছে না। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টারের ঘটনায় এমনটাই বিরক্ত প্রকাশ করল করলকাতা হাইকোর্ট। কার্যত ক্ষুব্ধ হয়ে বিচারপতি পুলিশকে বলেন, তদন্তের নামে আদালতের সঙ্গে লুকোচুরি খেলবেন না। তদন্ত শামুকের গতিতে হচ্ছে না ঘোড়ার গতিতে, সেটা আমরা দেখব। পুলিশকে সঠিক নাম দিন। একজনের পরিবর্তে আর একজনের নাম দেওয়া ঠিক হবে না।
ধর্মঘটের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে নবান্ন। ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে সমর্থনের জন্য এগিয়ে এসেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এরই বনধের বিপক্ষে খোঁচা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বনধের নামে বিশৃঙ্খলা চলছে। মানুষ কর্মনাশা বনধ চায় না।
রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই। এসএফআইয়ের সেই অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন এলাকায়। এসএফআইয়ের মিছিলও শুরু হতেই পথ আটকাল পুলিশ।
রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামীকাল বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি লালবাজার। পুলিশের নির্দেশিকাকে উড়িয়ে শুক্রবার পথে নামতে চলেছে বাম ছাত্র সংগঠন। তার আগে শিয়ালদহ স্টেশনে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। এসএফআইয়ের মিছিলও আটকাতে বদ্ধপরিকর পুলিশ বাহিনী।
১০ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তার আগে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে উপস্থিত হলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। সেখান থেকেই রাজ্য সরকারকে আরও একবার তুলোধোনা করলেন আইনজীবী। তাঁর কথায়, শাসক দলের নেতারা এত খেয়েছে চলতে অসুবিধা হচ্ছে।