নজরবন্দি ব্যুরোঃ মূল্যবৃদ্ধি থেকে আদানি ইস্যু, তোলপাড় হচ্ছে সংসদ। এরই মধ্যে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির আঁচ পৌঁছাল সংসদে। সকালে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিজেপি সাংসদরা। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে সরকারের কাছে।
আরও পড়ুনঃ ইন্দোরের পিচ কেলেঙ্কারি, বাজে উইকেটের বিষয়ে অনড় বিসিসিআই, করতে যাচ্ছে আপিল
এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় এবং রাজু বিস্তরা। তাঁদের মূল প্রশ্ন, যেখানে এত বড় দুর্নীতির অভিযোগের পরেও কেন চুপ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে লোকসভা এবং রাজ্যসভাতেও সরব হতে চান গেরুয়া শিবিরের সাংসদরা। মুখ্যমন্ত্রী নিজের অবস্থান পরিষ্কার করুন চান তাঁরা।

নিয়োগ দুর্নীতিতে প্রতিদিন একের পর এক নাম যুক্ত হচ্ছে। তেমন-ই বেড়ে চলেছে দুর্নীতিতে যুক্ত টাকার অঙ্কও। নাম জড়িয়েছে শাসক দলের যুব নেতা থেকে শুরু করে বিধায়ক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এমত অবস্থায় বিরাট প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। এখন সংসদে বিষয়ে গড়াতেই আরও একবার প্রশ্নের মুখে ঘাসফুল শিবির।
যদিও বিগত কয়েক দিন ধরে একাধিক ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। বিরোধী দলগুলির তরফে তুলে ধরা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং আদানি ইস্যু। একইসঙ্গে তাঁদেরকে সংসদের ভিতরে বলতে দেওয়া হচ্ছে না। সমস্ত বিরোধী দলের সঙ্গে একসঙ্গে না থাকলেও, একলা চলো নীতি নিয়ে সরব হয়েছে তৃণমূলও। এই অভিযোগ তুলেছেন তাঁরা। একইসঙ্গে বিদেশে রাহুল গান্ধীর মন্তব্যকে সামনে রেখে সুর চড়িয়েছে বিজেপিও। বৃহস্পতিবার উপস্থিত হওয়ার কথা রয়েছে ওয়ানাডের সাংসদের। আরও একবার সংসদ উত্তাল হওয়ার আঁচ পাচ্ছে রাজনৈতিক মহল।
নিয়োগ দুর্নীতির আঁচ পৌঁছাল সংসদে, সকাল থেকে উত্তাল পরিস্থিতি

রাহুলের বিরুদ্ধে অভিযোগ, বিদেশের মাটিতে পা রেখে দেশের সমালোচনা করেন তিনি। তিনি বলেছিলেন, ভারতীয় গণতন্ত্রের মৌলিক কাঠামোর ওপর আক্রমণ চালানো হয়েছে। তাঁর ফোনে আড়ি পাততে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে। আরও অনেক রাজনীতিবিদদের ফোনেও পেগাসাস ছিল। রাহুলের এই মন্তব্যের কারণে ক্ষমা চাওয়া উচিত এমনটাই দাবি তুলছেন বিজেপি সাংসদরা। পাল্টা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর চ্যালেঞ্জ, ‘সাহস থাকলে সংসদে আসুন। সেখানে রাহুল গাঁধীও থাকবেন, মোদিজিও থাকুন। দেশবাসী ফয়সালা করবেন, রাহুল ভুল করেছেন কিনা।’



