নজরবন্দি ব্যুরো: ইন্দোরের উইকেট নিয়ে নানান সমালোচনার পর ফিফার পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়েছে। তবে সে শাস্তি মানতে রাজি নয় ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই।
আরও পড়ুনঃ ICC ক্রমতালিকায় বিশ্বের ১ নং টেস্ট বোলার অশ্বিন, উন্নতি করলেন কিং কোহলি



উইকেটের পক্ষে অনড় অবস্থান নিয়ে আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেয়া নেগেটিভ রেটিংয়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই আপিলের পর এ বিষয় নিয়ে তদন্তে বসবে আইসিসি।



যেখানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মহাব্যবস্থাপক ও ক্রিকেট কমিটির দুই সদস্য পর্যালোচনা করে ১৪ দিনের মধ্যে সিদ্বান্ত দেবে। উল্লেখ্য, আপিল করে ডিমেরিট পয়েন্ট থেকে বাঁচার চেষ্টা এবারই প্রথম নয়।
ইন্দোরের পিচ কেলেঙ্কারি, বাজে উইকেটের বিষয়ে অনড় বিসিসিআই, করতে যাচ্ছে আপিল

এর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডি পিচকেও ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। পরে পিসিবি আপিল করলে সত্যতা যাচাই করে ডিমেরিট পয়েন্ট বাতিল করা হয়েছিল।







