ICC ক্রমতালিকায় বিশ্বের ১ নং টেস্ট বোলার অশ্বিন, উন্নতি করলেন কিং কোহলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাড়ে তিন বছর পরে টেস্ট সেঞ্চুরি এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। আহমেদাবাদের শতরানের পর আইসিসি র্যা ঙ্কিংয়ে বিরাট উন্নতি করলেন কিং কোহলি। একই সঙ্গে টেস্ট র্যা ঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন ।

আরও পড়ুনঃ পার্ক সার্কাসের সাইকা আইপিএলে স্বপ্ন দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে

অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ব্যাটিং করে ব্যাটারদের তালিকায় বেশ খানিকটা উঠে এলেন অক্ষর প্যাটেলও। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানে ৬ উইকেট নিয়েছিলেন অশ্বিন। ২৫টি উইকেট নিয়ে সিরিজ় সেরা ক্রিকেটার হয়েছেন যুগ্ম ভাবে। বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল ছ’ধাপ উঠে চলে এসেছেন ২৮ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ উঠেছেন তিনি।

21 6
ICC ক্রমতালিকায় বিশ্বের ১ নং টেস্ট বোলার অশ্বিন, র্যা ঙ্কিংয়ে উন্নতি করলেন কিং কোহলি

সেই তালিকাতে অশ্বিন দু’নম্বরে। একে রয়েছেন রবীন্দ্র জাডেজা। টেস্টের একনম্বর বোলার হিসাবে নিজের জায়গা আরও পাকা করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। আহমেদাবাদ টেস্টের আগে অশ্বিনের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে ছিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

23 5

কিন্তু চতুর্থ টেস্টে ৬ উইকেট তুলে নেন ভারতীয় অফস্পিনার। তারপরেই সদ্যপ্রকাশিত র্যা ঙ্কিং তালিকায় এককভাবে এক নম্বরে উঠে এসেছেন অশ্বিন।একটা সময়ে টেস্ট র্যা ঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান ছিল বিরাটের দখলে। কিন্তু সাড়ে তিন বছর সেভাবে রান পাননি তিনি।

ICC ক্রমতালিকায় বিশ্বের ১ নং টেস্ট বোলার অশ্বিন, উন্নতি করলেন কিং কোহলি

22 5

অবশেষে আহমেদাবাদ টেস্টে ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। তার জোরেই র্যা ঙ্কিং তালিকায় আট ধাপ উপরে উঠে এলেন বিরাট। ২০তম স্থান থেকে উঠে এসে বিরাট এখন ১৩তম স্থানে রয়েছেন। প্রথম দশে থাকা বাকি দুই ভারতীয় ব্যাটার হলেন ঋষভ পন্থ (৯) এবং রোহিত শর্মা (১০)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত