WPL: পার্ক সার্কাসের সাইকা আইপিএলে স্বপ্ন দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের সাইকা ইসাক। পার্কসার্কাসের সাইকা অভাবের কুঁড়েঘর থেকে আইপিএলে এসে এখন আলো ছড়াচ্ছেন। এই মুহূর্তে মুম্বইয়ের হয়ে ধারাবাহিক সাফল্য দেখাচ্ছেন সাইকা। হরমনপ্রীতদের দলকে আলো করে রেখেছেন এই বঙ্গতনয়া। ইতিমধ্যেই তিনি জিতে নিয়েছেন পার্পল ক্যাপ।

আরও পড়ুনঃ আসছে কালবৈশাখী, রাজ্যের বিভিন্ন জেলাতে হতে পারে ঝড়-শিলাবৃষ্টি

ছোটবেলা থেকেই দারুন দারিদ্রতার মধ্যে বেড়ে উঠেছেন সাইকা। এবার মেয়েদের প্রথম আইপিএলে বাংলার এই ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের সম্পদ। তিনি নামী স্পিনার। ময়দানের ক্লাব কালীঘাট থেকে উঠে এসেছেন তিনি।

পার্কসার্কাসের সাইকা আইপিএলে স্বপ্ন দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে

বাংলার প্রাক্তন ক্রিকেটার শিব সাগর সিং এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছেন। বাংলার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এবং ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলা সাইকার এক সময় চোটের কারণে তিনবছর থমকে গিয়েছিল ক্রিকেট জীবন।

পার্ক সার্কাসের সাইকা আইপিএলে স্বপ্ন দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে

4 8
দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে

সেইসময় কোচ শিবসাগর সিংয়ের উদ্যোগে নিজেকে গড়ে তুলেছিলেন সাইকা। এরপর বাংলার নামী প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়ও সাইকাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। গত দু’বছর ধরেই মিঠুর কোচিংয়ে বেড়ে ওঠেছেন সাইকা। তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন