Weather: আসছে কালবৈশাখী, রাজ্যের বিভিন্ন জেলাতে হতে পারে ঝড়-শিলাবৃষ্টি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। এরকম এক অবস্থায় বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় হতে পারে শিলাবৃষ্টি।

আরও পড়ুনঃ ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা, জানালেন চিঠি দিয়ে

1 22

এরকম আবহাওয়া চলবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত।তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আজ কালবৈশাখী এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আজ বৃষ্টি হয়ত হবে না। তবে আগামিকাল কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

2 12

এরপর লাগাতার বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। আজ বুধবার, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়।

আসছে কালবৈশাখী, রাজ্যের বিভিন্ন জেলাতে হতে পারে ঝড়-শিলাবৃষ্টি

3 10

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে এই পরিস্থিতির সম্ভাবনা। অপর দিকে বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা এবং ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত