তাঁদের বক্তব্য, এই ভিক্ষাবৃত্তি আমরা গ্রহণ করছি না। আমরা এই টাকা অণাকে ছুঁড়ে দিলাম। উনি পারলে এই টাকাতে পরিবারের প্রতিপালন গ্রহণ করুন। এই ভিক্ষাবৃত্তি মাওরা গ্রহণ করছি না। যেখানে ৩৯ শতাংশ বকেয়া রয়েছে, সেখানে ৩ শতাংশ দিয়ে ভাবছেন রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করবেন, আমরা প্রত্যাখান করলাম।
গত মাস থেকেই একটা জেলবন্দী রয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ একাধিক কর্মীরা। মঙ্গলবার তাঁদের মুক্তির দাবিতে বাম ও আইএসএফের ১৮ টি সংগঠনের মিছিল কলকাতা জুড়ে। একইসঙ্গে ভাঙড়ে মিছিলও করবেন তাঁরা। কিন্তু সেই মিছিলে পুলিশের অনুমতি না মেলায় মামলা গড়াল হাইকোর্টে। মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ।
যোগ্য ডিএ না পেলে বিরাট পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনরত সরকারি কর্মচারিদের সংগ্রামী যৌথমঞ্চ। এবার ডিএ না পেলে পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মচারীরা। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিত চলেছেন তাঁরা। একইসঙ্গে দুই দিনের মধ্যে বকেয়া ডিএ না মেটালে আগামী দিনে লাগাতার কর্মসূচির ঘোষণা করেছেন তাঁরা।
ন্যায্য ডিএ থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? এই দাবি লাগাতার আন্দোলন ও অনশন কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারিদের যৌথ সংগঠন। কিন্তু তাতেও সরকারি টঙ্ক নড়েনি। এবার পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিল সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন। আগামী ১৩ তারিখ কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। যার ফলে সমস্যায় পড়তে চলেছে আম জনতা।
রাজ্যজুড়ে রেল অবরোধের মাঝে আরও এক বিপত্তির ঘটনা খড়গপুর শাখায়। খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন। লাইনচ্যুত হয় মেদিনীপুর-হাওড়া লোকাল। গিরি ময়দান থেকে খড়গপুর স্টেশনের দিকে যাওয়ার পথেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। যার জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
গত তিন দফায় ৬৫০ দিনের অধিক সময় ধরে আন্দোলন জারি রেখেছেন হবু শিক্ষকরা। দীর্ঘ আন্দোলনের মাঝে কখনও কলকাতার বুকে বিরাট সমাবেশ করতে দেখা গেছে তাঁদেরকে। কিন্তু আন্দোলনেও মিলছে না সাড়া। এখন দিদিকে বলো কর্মসূচি নিলেন আন্দোলনরত হবু শিক্ষকরা।