Kharagpur: খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, ভোগান্তির শিকার যাত্রীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে রেল অবরোধের মাঝে আরও এক বিপত্তির ঘটনা খড়গপুর শাখায়। খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন। লাইনচ্যুত হয় মেদিনীপুর-হাওড়া লোকাল। গিরি ময়দান থেকে খড়গপুর স্টেশনের দিকে যাওয়ার পথেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। যার জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

আরও পড়ুনঃ SSC Scam: চাকরি বাতিল হওয়া প্রথম দশজনেরই ভুয়ো নিয়োগ, চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের

গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়গপুর ঢোকার মুখেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা। কী কারণে এই ঘটনা ঘটল? তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে রেল আধিকারিকরা। জানা গিয়েছে, লোকাল ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইন ধরে যাত্রা শুরু করে।

খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বাড়ছে ভোগান্তি 
খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বাড়ছে ভোগান্তি 

এমনিতেই আদিবাসীদের মারাংবুরু অর্থাৎ পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মের মানুষের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আদিবাসীরা। আদিবাসীদের বক্তব্য, অবিলম্বে তা পুনরায় আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়া ও সারনা ধর্মের কোড চালুর দাবিতে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধের ডাক আগেই দেওয়া হয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে।

খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বাড়ছে ভোগান্তি 

খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বাড়ছে ভোগান্তি 
খড়গপুর শাখায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বাড়ছে ভোগান্তি 

সকাল থেকে পুরুলিয়ার খেমাশুলিতে চলছে রেল অবরোধ। সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় রেল অবরোধের জেরে বহু ট্রেন ঘুরপথে চালানো হয়েছে। এই মুহুর্তে আটকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে রেল অবরোধের জেরে সামসি স্টেশনে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস। কুমারগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে কুলিক এক্সপ্রেস। একলাখি স্টেশনে দাঁড়িয়ে আছে তেভাগা এক্সপ্রেস। মালদা স্টেশনে দাঁড়িয়ে আছে গৌড় এক্সপ্রেস। এখনও অবধি কোনও ট্রেন বাতিল করা হয়নি। দ্রুত যাতে পরিস্থিতি আয়ত্তে আনা যায়, তার জন্য চলছে বৈঠক। তার মধ্যেই এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন