নজরবন্দি ব্যুরোঃ বুধবার বাজেটের দিকে নজর ছিল শহীদ মিনারের সামনে আন্দোলনরত সরকারি কর্মচারীদের। কারণ, আজ বাজেট না বারলে আগামী দিনে বিরাট পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল সরকারি কর্মচারীরা। বুধবার ডিএ নিয়ে বাজেটে উল্লেখ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার। সরকারি কর্মচারিদের পাশাপাশি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। যদিও রাজ্য সরকারের এই ঘোষণাকে সমর্থন করছেন না আন্দোলনরত সরকারি কর্মচারীরা।
আরও পড়ুনঃ Nawsad Siddique: যা চলছে হেনস্থা ছাড়া কিছু নয়, আদালতে প্রবেশের মুখে সরব নওশাদ


একটানা অনশনের পরেও সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা দেখা যায়নি। পরে বুধবার বাজেটে মাত্র ৩ শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা সংগ্রামী যৌথ মঞ্চের। তাঁদের বক্তব্য, এই ভিক্ষাবৃত্তি আমরা গ্রহণ করছি না। আমরা এই টাকা অণাকে ছুঁড়ে দিলাম। উনি পারলে এই টাকাতে পরিবারের প্রতিপালন গ্রহণ করুন। এই ভিক্ষাবৃত্তি মাওরা গ্রহণ করছি না। যেখানে ৩৯ শতাংশ বকেয়া রয়েছে, সেখানে ৩ শতাংশ দিয়ে ভাবছেন রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করবেন, আমরা প্রত্যাখান করলাম।

এদিন বাজেটে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। মার্চ মাস থেকেই বাড়তি মহার্ঘভাতা পাওয়া যাবে। যা একেবারেই মানতে নারাজ সরকারি কর্মচারীদের আন্দোলনকারী যৌথ মঞ্চ। আগামী দিনে বিরাট কর্মবিরতির ডাক দিতে চলেছেন তাঁরা। আজ সন্ধ্যেবেলাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ভিক্ষাবৃত্তি আমরা গ্রহণ করছি না, বড় কর্মসূচি আন্দোলনকারীদের

এর আগে অবশ্য পঞ্চায়েত নির্বাচন থেকে অব্যহতি দেওয়ার কথা ঘোষণা করেছেন সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ নিয়ে আজ অবধি ডেডলাইন দিয়েছিলেন সরকারি কর্মচারীরা। আগামী দিনে সেই আন্দোলনের ঝাঁঝ বাড়বে। এমনটাই আন্দাজ করা হচ্ছে। অনশন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।









