নজরবন্দি ব্যুরোঃ গত তিন দফায় ৬৫০ দিনের অধিক সময় ধরে আন্দোলন জারি রেখেছেন হবু শিক্ষকরা। দীর্ঘ আন্দোলনের মাঝে কখনও কলকাতার বুকে বিরাট সমাবেশ করতে দেখা গেছে তাঁদেরকে। কিন্তু আন্দোলনেও মিলছে না সাড়া। এখন দিদিকে বলো কর্মসূচি নিলেন আন্দোলনরত হবু শিক্ষকরা।
আরও পড়ুনঃ ৫০০ কোটিতে পাঠান, মানুষের ভালোবাসায় ফের অভিনয়ে ফিরছেন বাদশা, জানালেন নিজের মুখেই


বারবার ধর্না বা আন্দোলনে কোনও সাড়া না মেলায় এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে আবেদন করবেন তাঁদের নিয়োগ প্রক্রিয়া যা আটকে রয়েছে, সেটার যেন দ্রুত নিষ্পত্তি হয়। তাঁদের বক্তব্য, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর মেধাতালিকাভুক্ত তাঁরা। অথচ দুর্নীতির কারণে বঞ্চিত তাঁরা। এখন দ্রুত নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিতে চান তাঁরা।

প্রসঙ্গত, এই মুহুর্তে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্যজুড়ে। জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ স্কুল সার্ভিস কমিশনের অন্যান্য আধিকারিকরা। দুর্নীতিতে নাম জড়িয়েছে কয়েকজন তৃণমূল নেতাদের। তবে কী তাঁদের মাধ্যমেই ছড়িয়ে রয়েছে দুর্নীতির জাল। ইতিমধ্যেই আদালতের নির্দেশে একাধিক দুর্নীতির খোলস বের হতে শুরু করেছে। বেআইনিভাবে নিয়োগের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী দিনে তাঁদের বিষইয়ে কি পদক্ষেপ নেবে আদালতে? সেদিকেও তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা।
আন্দোলনেও মিলছে না সাড়া, বিরাট পদক্ষেপ চাকরি প্রার্থীদের

পাশাপাশি, তাঁদের বক্তব্য অযোগ্যদের দ্রুত সরানোর নির্দেশ যেমন আদালত দিচ্ছে, তেমনই যোগ্যদের নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক সরকার। বারবার শাসক দলের প্রতিনিধি এবং শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করছেন তাঁরা। কিন্তু তাতেও না উত্তর মিলতেই ৬৮৮ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিতে চান গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত হবু শিক্ষকরা। চিঠি লিখে একযোগে সকলে মিলে নবান্নে পোস্ট করবেন তাঁরা।









