Calcutta High Court: মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ, নওশাদের গ্রেফতারিতে বাড়ছে উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত মাস থেকেই একটা জেলবন্দী রয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ একাধিক কর্মীরা। মঙ্গলবার তাঁদের মুক্তির দাবিতে বাম ও আইএসএফের ১৮ টি সংগঠনের মিছিল কলকাতা জুড়ে। একইসঙ্গে ভাঙড়ে মিছিলও করবেন তাঁরা। কিন্তু সেই মিছিলে পুলিশের অনুমতি না মেলায় মামলা গড়াল হাইকোর্টে। মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ।

আরও পড়ুনঃ Income TAx raid in BBC: বিবিসির অফিসে আয়কর হানা, সরব বিরোধীরা

ভাঙড়ের মিছিলে অনুমতি না মেলায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ আইএসএফ। আইএসএদের বক্তব্য, গত ৩০ জানুয়ারি ভাঙড়ে মিছিলও করতে চেয়েছিল তাঁরা। কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে, অশান্তি রুখতে বহু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই মিছিলে অনুমতি দেওয়া সম্ভব নয়। পরে ১৫ জানুয়ারি মিছিলের অনুমতি চাইলেও একই কারণ দেখানো হয়েছে।

মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ, বাড়ছে উত্তেজনা 
মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ, বাড়ছে উত্তেজনা

অন্যদিকে, আইএসএফের তরফে অভিযোগ, ৮ তারিখ অনুমতি না থাকলেও মিছিলও করে তৃণমূল। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানি রয়েছে। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুমতি মিললেই মিছিলে নামতে রাজি বিরোধী পক্ষ।

মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ, বাড়ছে উত্তেজনা 

মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ, বাড়ছে উত্তেজনা 
মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ, বাড়ছে উত্তেজনা

গত ২১ জানুয়ারি ধর্মতলায় একটি সমাবেশের পরেই গ্রেফতার হন বিধায়ক নওশাদ সহ একাধিক আইএসএফ কর্মীরা। দীর্ঘ সময় ধরে জেলে রয়েছেন নওশাদ। তাঁর গ্রেফতারির পরে ফুঁসছে ফুরফুরা শরীফ। সোমবার নতুন করে নওশাদকে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়েছে। ২৭ তারিখ নওসাদকে এই মামলায় ফের বারুইপুর আদালতে পেশ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত