নয়া কর্মসূচির জেরেই পঞ্চায়েতের আগেই ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নির্বাচনের আগে মূলত বাংলায় বিজেপির জেলা সংগঠনকে আরও মজবুত করতে এবং দলের বিবাদ মেটাতেই এই বঙ্গ সফর। তবে বিজেপির সূত্রের খবর, যদি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শুরুতেই একঝাঁক কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গে আসবেন জেপি নাড্ডা। তাদের মধ্যে অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেরাও আসবেন বলে সূত্রের খবর।
বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন। শাসক দ্দল তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে মরিয়া! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা করছেন। জেলায় জেলায় ঘুরে সভা করবেন তিনি। এরইমধ্যে এই ধরনের ঘটনা রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করছে। কে বা কারা তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হবে। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজর দেওয়া হবে বলে খবর।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনকে পাখির চোখে দেখছে তৃণমূল! যার জেরে টানা ২ মাস ধরে চলবে তৃণমূলের নবজোরায় কর্মসূচী! এই কর্মসূচীতে জনগণ নিজের পছন্দের প্রার্থীকে বেচে নিতে পারবেন বলেই জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা দেখা দেয়। এবার উন্নয়নে কেউ বাধা দিতে এলে কব্জি থেকে হাত কেটে নেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা।