নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনকে পাখির চোখে দেখছে তৃণমূল! যার জেরে টানা ২ মাস ধরে চলবে তৃণমূলের নবজোরায় কর্মসূচী! এই কর্মসূচীতে জনগণ নিজের পছন্দের প্রার্থীকে বেচে নিতে পারবেন বলেই জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Cyclone Update: অভিশাপ সেই মে মাস! আবারও আসছে সাইক্লোন, বড়সড় আপডেট
যদিওবা তাঁর এই কর্মসূচি বহুবার বিরোধীদলের কটাক্ষের মুখে পড়েছে। এছাড়াও একাধিকবার অভিষেক সভামঞ্চ ছাড়ার পরেই নানান অশান্তির ঘটনা সামনে এসেছে। যার ফলে একাধিকবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এবার ফের প্রচারে বেরিয়ে দলীয় অনুশাসন মনে করালেন অভিষেক! রীতিমত আরও একবার কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রচারে বেরিয়ে এমনকি বললেন তিনি?

দক্ষিণ দিনাজপুরে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি ভাবেন নির্দল হয়ে লড়বেন! আর ভোটে জিতে আবারও দলে ফিরে আসবে! এমনটা মটেই হবে না। আপনাদের একটু দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন! যারা নির্দল হয়ে জিতেছিল, তারা অনেকেই অনেক কিছু করেছিল। কিন্তু আর দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা।”
প্রচারে বেরিয়ে দলীয় অনুশাসন মনে করালেন অভিষেক, রীতিমত কড়া বার্তা দিলেন

তিনি আরও বলেন, “আমি ২ টো পঞ্চায়েত হারতে রাজি। কিন্তু দলীয় শৃঙ্খলার উপরে কেউ নয়। আমি নিজে চার জন প্রধানকে পদত্যাগ করিয়েছি। আমি তাঁদের গ্রামে গেছি। দেখেছি তাঁরা কাজ করেনি। তাহলে কেন তাঁরা প্রধান হয়ে আছে? সে যখন কোনও কিছুই দেখবে না তাহলে প্রধান হয়ে থাকবে কেন? ওসব আগে হত, এখন আর হবে না। আপনাদের পরীক্ষা দিতে হবে! কাজ করে থাকলে পরীক্ষার ভয় কিসের? মানুষের কথা শুনতে অসুবিধা কোথায়।”



