পরাস্ত করতে সাগরদিঘি মডেলের ওপড়ে জোর দিতে শোনা গিয়েছে বাম-কংগ্রেস নেতৃত্বের মুখে৷ পঞ্চায়েত ভোটে শেষ পর্যন্ত দুই শিবির এই জোটধর্মে পথে হাঁটবে কি না, এটাই কৌতূহল চারিদিকে৷
যেখানে নেটওয়ার্কের সমস্যা আছে সেখানে গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার ব্যবস্থা করা হবে বলে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না বলেই ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর।
নাহলে ভোটের কাজ করতেই যাবেন না শিক্ষক ও সরকারি কর্মীরা। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরাই শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তাঁদের দাবি জানিয়ে এসেছেন।
আগামী ১ মাসের মধ্যেই রাজ্যে আয়োজিত হতে চলছে পঞ্চায়েত নির্বাচন। এপ্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা যাচ্ছে। তবে একাধিক নয়, এক দফাতেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট, এমটাই বলছে সূত্র! তাছাড়াও আগামী ৮ জুলাইয়ের মধ্যে পঞ্চায়েত ভোট করা যায় কিনা, সেই প্রসঙ্গেও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকার।
পঞ্চায়েতের আগেই ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী সপ্তাহের ৮ কিংবা ৯ জুন বাংলায় আসছেন মোদী। পাশাপাশি এবার বঙ্গের একাধিক জনসভাতেও যোগ দেবেন তিনি। পাশাপাশি মোদি সরকারের ৯ বছর পূর্তির বিশেষ উদযাপনেও শামিল হবেন তিনি। তবে বঙ্গে এসে কোন কোন জেলায় যাবেন প্রধানমন্ত্রী, তা এখনও জানা যায়নি।