আগামী ১ মাসের মধ্যে Panchayat Election! শীঘ্রই বিজ্ঞপ্তি জারি কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ১ মাসের মধ্যেই রাজ্যে আয়োজিত হতে চলছে পঞ্চায়েত নির্বাচন। এপ্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা যাচ্ছে। তবে একাধিক নয়, এক দফাতেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট, এমটাই বলছে সূত্র! তাছাড়াও আগামী ৮ জুলাইয়ের মধ্যে পঞ্চায়েত ভোট করা যায় কিনা, সেই প্রসঙ্গেও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: Anubrata Mandal ঘনিষ্ঠের বাড়িতে CBI হানা, দীর্ঘ জিজ্ঞাসাবাদ ক্যানসারে আক্রান্ত রোগীকে

প্রসঙ্গত, প্রথম থেকেই প্রশ্ন উঠছিল যে, বাংলায় কবে হবে পঞ্চায়েত ভোট? তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। অন্যদিকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবে তা নিয়েও রাজ্য ও রাজ্যপালের মধ্যে একটা সংঘাত লেগেই ছিল। যদিওবা অবশেষে রাজ্য নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। তবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, “‌পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের একক ডিসিশনে হয় না। সেটা রাজ্য সরকার জানাবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে করানো।”

আগামী ১ মাসের মধ্যে Panchayat Election, এক দফাতেই রাজ্যে হতে পারে ভোট
আগামী ১ মাসের মধ্যে Panchayat Election, এক দফাতেই রাজ্যে হতে পারে ভোট

যেহেতু আগের দুই বার অর্থাৎ ২০১৩ ও ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বাংলাজুড়ে হিংসা মারাত্মক রুপ ধারণ করেছিল। যার জেরে রাজ্যের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি। তারপর গত দু’বারের ভোটের থেকে শিক্ষা নিয়ে এবারে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কয়েক দফায় পঞ্চায়েত করানোর দাবি তুলে ছিল বিরোধী দলগুলি। কিন্তু সেই দাবি কী মানা হবে? যদিওবা কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশই ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে। তাছাড়াও এক দফাতেই হতে পারে আসন্ন পঞ্চায়েত নির্বাচন।

আগামী ১ মাসের মধ্যে Panchayat Election, এক দফাতেই রাজ্যে হতে পারে ভোট

উল্লেখ্য, এখনও পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলেও পঞ্চায়েতে আসন দখলে মরিয়া রাজনৈতিক দলগুলি। সভার পাল্টা কর্মসূচী! হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার! ভোটের আগেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! পঞ্চায়েতে পিছিয়ে নেই শাসকদল তৃণমূলও। দুর্নীতির দায়ে অস্বস্তি বাড়লেও বিরোধীদের চাপ বাড়িয়ে নবজোয়ার কর্মসূচীতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে, “নব জোয়ার কর্মসূচির পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।”

আগামী ১ মাসের মধ্যে Panchayat Election, এক দফাতেই রাজ্যে হতে পারে ভোট

আগামী ১ মাসের মধ্যে Panchayat Election, এক দফাতেই রাজ্যে হতে পারে ভোট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন