নজরবন্দি ব্যুরো: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। পাঁচ দিনের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে। এরপরই নানা প্রশ্ন তোলে বিরোধীরা। পঞ্চায়েত নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি।
আরও পড়ুন: এক দফায় পঞ্চায়েত ভোট, বাহিনী প্রশ্নে দ্বিধায় রাজ্য
শুনানিতে পঞ্চায়েত নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। অপর দিকে রাজ্যের ৭৪ হাজার আসনে এক দফাতে পর্যাপ্ত পুলিশ দিয়ে ভোট করানটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ রাজ্য নির্বাচন কমিশনের কাছে।

রাজ্যের হাতে যা পুলিশ বাহিনী আছে তাতে করে শুধু এ রাজ্যের পুলিশ বাহিনী দিয়ে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দ্বিধায় রাজ্য। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দুই প্রতিবেশি রাজ্যে বাহিনী চেয়ে চিঠি পাঠানো হলেও ওই দুই রাজ্য বাহিনী পাঠাতে রাজি হয়নি।

সব মিলিয়ে অবস্থা যখন জটিল ঠিক তখনই আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। ঠিক কী কারণে তাঁরা গেলেন অফিসে? সংগ্রামী যৌথমঞ্চের নেতাদের দাবি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েই করতে হবে পঞ্চায়েত ভোট।
কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েই করতে হবে ভোট, নির্বাচন কমিশনের অফিসে সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা

নাহলে ভোটের কাজ করতেই যাবেন না শিক্ষক ও সরকারি কর্মীরা। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরাই শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তাঁদের দাবি জানিয়ে এসেছেন।



