PM Modi: শিয়রে পঞ্চায়েত! আগামী সপ্তাহেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর এই মুহূর্তে পঞ্চায়েতে আসন দখলে মরিয়া রাজনৈতিক দলগুলি। সভার পাল্টা কর্মসূচী! হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার! ভোটের আগেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! পঞ্চায়েতে পিছিয়ে নেই শাসকদল তৃণমূলও। দুর্নীতির দায়ে অস্বস্তি বাড়লেও বিরোধীদের চাপ বাড়িয়ে নবজোয়ার কর্মসূচীতে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতিতে তৃণমূলকে টেক্কা দিতে পঞ্চায়েত ভোটের আগেই নয়া কর্মসূচীর ঘোষণা করছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন: Coromondel express-এ ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহত ৭০! মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

এহেন পরিস্থিতিতে পঞ্চায়েতের আগেই ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী সপ্তাহের ৮ কিংবা ৯ জুন বাংলায় আসছেন মোদী। পাশাপাশি এবার বঙ্গের একাধিক জনসভাতেও যোগ দেবেন তিনি। পাশাপাশি মোদি সরকারের ৯ বছর পূর্তির বিশেষ উদযাপনেও শামিল হবেন তিনি। তবে বঙ্গে এসে কোন কোন জেলায় যাবেন প্রধানমন্ত্রী, তা এখনও জানা যায়নি।

শিয়রে পঞ্চায়েত, ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী
শিয়রে পঞ্চায়েত, ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী

তবে বিজেপির সূত্রের খবর, পুরুলিয়ায় সভা করতে পারেন মোদী। এছাড়াও পঞ্চায়েতে জঙ্গলমহলের ঘাঁটি শক্ত করতে, সেখানেও জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। যেহেতু লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে চারটি আসনের তিনটিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। সেই কারনেই নিজেদের গড় ধরে রাখতে অস্ত্রে শান দিতে পারেন তিনি। এমন্তাই মনে করছে রাজনৈতিক মহল।

শিয়রে পঞ্চায়েত, ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী

তবে শুধু প্রধানমন্ত্রীই নন, চলতি মাসে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নির্বাচনের আগে মূলত বাংলায় বিজেপির জেলা সংগঠনকে আরও মজবুত করতে এবং দলের বিবাদ মেটাতেই এই বঙ্গ সফর। তবে বিজেপির সূত্রের খবর, যদি সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসের শুরুতেই একঝাঁক কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গে আসবেন জেপি নাড্ডা। তাদের মধ্যে অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেরাও আসবেন বলে সূত্রের খবর।

শিয়রে পঞ্চায়েত, ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রীশিয়রে পঞ্চায়েত, ঘর গোছাতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন