নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা দেখা দেয়। এবার উন্নয়নে কেউ বাধা দিতে এলে কব্জি থেকে হাত কেটে নেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা। এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়ালেন হাড়োয়া ২ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা।
আরও পড়ুন: Death threat: প্রেমিকার বাবাকে ফাঁসাতেই মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি! জেরায় চাঞ্চল্যকর তথ্য!





বসিরহাটের হাড়োয়া অটোস্ট্যান্ডে বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রকাশ্য কর্মিসভা ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে, “রাজ্যজুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে কেউ বাধা দিতে আসলে এক একটা করে হাতের কব্জি কেটে নেব। এলাকায় কোনও সন্ত্রাস করলে বা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরলে তার পাল্টা প্রতিরোধ হবে।” এখানেই থেমে থাকেননি তিনি। আইএসএফ বিধায়কের নাম না নিয়ে তিনি বলেন, “বিজেপির হয়ে দালালি করছেন আপনি। আপনারা পরিকল্পনা রে হাড়োয়ায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন।”

ফের বিতর্কে শাসক শিবির, তৃণমূল নেতার মন্তব্য ঘিরে শুরু বিতর্ক
ভাঙড়, হাড়োয়া সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা স্পর্শকাতর। প্রায় সময়েই সেখানে বোমাবাজির অভিযোগ ওঠে। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষের খবর সামনে আসে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল নেতার এহেন মন্তব্য বিতর্ক তৈরি করেছে।
কয়েকদিন আগেই প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “শুভেন্দুর সভায় এলাকার কোন কোন মানুষ যাচ্ছেন খাতায় লিখে রাখুন। ওই পরিবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে ভাতা কী কী পাচ্ছেন, বুঝতে পারব। বাকিটা ইতিহাস করব।” এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।








